Tuesday, June 23, 2026

শিয়ালদা স্টেশনের নাম বদলের লক্ষ্যে কুৎসিত রাজনীতি বিজেপির

Date:

Share post:

ফের নাম বদলের কুৎসিত রাজনীতি বিজেপির। শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে তাঁর প্রস্তাব শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হোক।

এদিন এক অনুষ্ঠানে শিয়ালদায় এসেছিলেন রেলমন্ত্রী। সেখানেই তাঁর সামনে বুধবার এই প্রস্তাব রাখেন বিজেপি সাংসদ। এই প্রস্তাবকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, কিছু কিছু ক্ষেত্রে ঐতিহ্যের একটা ব্যাপার থাকে। বিভিন্ন জায়গাতে একজনের নামে করতে হবে এটা কেমন কথা। তাঁর নামে তো একটা জায়গার নামকরণ করা রয়েছে। সেই সঙ্গেই রেলকে ঘিরে রাজনীতিকরণ হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি শিয়ালদা স্টেশনের নাম কেন বিবেকানন্দর নামে হবে না সেই দাবিও তুলতে শুরু করেছেন তৃণমূলের একাংশ। মূলত এই স্টেশনের সঙ্গে বহু ঐতিহাসিক ঘটনা জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে এই স্টেশনের নয়া নামকরণ কতটা যুক্তিযুক্ত হবে, এটা বাংলার সাধারণ মানুষ কতটা মেনে নেবেন তা না ভেবেচিন্তে বিজেপি নেতার এই আলটপকা মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করে দিয়েছে।









Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...