Friday, June 19, 2026

পাথুরিয়া ঘাটার রায় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গোৎসব: কর্পোরেট দুনিয়ার ছোঁয়ায় সাবেকি পুজোতে নতুন মাত্রা

Date:

Share post:

হরি হর অর্থাৎ দেবাদিদেব মহাদেব। পরম আরাধ্যের নামে বাড়ির নাম রাখা হলো হর কুটির। নামকরণ করলেন হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার পাথুরিয়া ঘাটার রায় বন্দ্যোপাধ্যায় বাড়ির এই পুজো শুরু করেন তিনিই, আজ থেকে ৩৩২ বছর আগে।

রবীন্দ্র সরণীর পাশেই চারদিক ঘেরা বাড়ির ঠাকুরদালানে মহালয়ার দিন ছিল প্রতিমার চক্ষুদান অনুষ্ঠান। পরিবারের সব সদস্য এবং আত্মীয়-স্বজন ইতমধ্যেই আসতে শুরু করেছেন। পরিবারের বর্তমান সদস্য অর্চিস্মান বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, এবছর থেকে পুজোতে শুরু হয়েছে নানান সাংস্কৃতিক আয়োজন পাশাপাশি আলোকচিত্রের প্রতিযোগিতা। প্রতিদিন থাকবে শাস্ত্রীয় সংগীত, বাংলার দূর্গা পুজো দিয়ে গবেষকদের আলোচনা ওধুনুচি নাচসহ বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান। দশ দিনের পুজো হল উত্তর কলকাতার রায় বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজোর বিশেষ বৈশিষ্ট্য।

আরও পড়ুন- শিয়ালদা স্টেশনের নাম বদলের লক্ষ্যে কুৎসিত রাজনীতি বিজেপির

 

 

 

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...