Friday, June 26, 2026

ত্রাণ দিতে গিয়ে বন্যার জলে বায়ুসেনার কপ্টার! পাইলটের বুদ্ধিতে এড়ালো প্রাণহা.নি

Date:

Share post:

বন্যাদুর্গতদের ত্রাণ (Relief) দিতে গিয়ে বিপত্তি। হঠাত্‍-ই বিকল সেনার হেলিকপ্টার(Army helicopter)। পাইলটের বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারতীয় বায়ুসেনার চার আধিকারিকের। ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুরে।ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

দ্বারভাঙার বায়ুসেনা ঘাঁটি থেকে যাত্রা শুরু করে বিহারের বেশ কয়েকটি বন্যাবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলির জন্য টেক অফ করে বায়ুসেনার একটি কপ্টার।প্রাথমিকভাবে জানা গিয়েছে, সীতামারহি এলাকায় বন্যাদুর্গত জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার সময় মাঝ-আকাশে ইঞ্জিন (Engine) বিকল হয়ে যায়। বাধ্য হয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তবে হেলিপ্যাড নয় জলাভূমির উপরে জরুরি অবতরণ করে সেনা বিমানটি।

এই ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারে আটকে পড়া পাইলট ও সেনাদের উদ্ধার করতে আবার নেমে পড়েন বন্যাদুর্গতরাই। এবিষয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমৃত( Pratyaya Amrit) জানান, আকাশে থাকাকালীন আচমকাই কপ্টারের ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে পাইলটের উপস্থিত বুদ্ধির জোরেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

আরও পড়ুন- পাথুরিয়া ঘাটার রায় বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গোৎসব: কর্পোরেট দুনিয়ার ছোঁয়ায় সাবেকি পুজোতে নতুন মাত্রা

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...