Friday, April 24, 2026

ভিড়ে ঠাসা শ্রীভূমি, মহালয়াতেই দুর্গাপুজোর উৎসবে মাতল শহরবাসি

Date:

Share post:

মহালয়ার রাতে কলকাতার অন্যতম নামী পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে (Sreebhumi Sporting Club Durga Puja) জনতার ঢল। দেবীপক্ষের প্রাক্কালে সুশৃংখলভাবে লাইন দিয়ে কলকাতার বুকে তিরুপতি বালাজি মন্দির দেখতে ভিড় জমালো শহরবাসী।

লেকটাউনের অন্যতম বড় এই পুজো এ বছর ৫২ তম বর্ষে পদার্পণ করল। মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) পৃষ্ঠপোষকতায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বিগত কয়েক বছরে নজরকাড়া মন্ডপ উপস্থাপিত করেছে। কখনও ভার্টিকান সিটি কখনও ডিজনিল্যান্ড, তারও আগে বাহুবলীর সেট, কখনও বা পদ্মাবত। এবারেও ব্যতিক্রম হয়নি। কলকাতার বুকে তুলে ধরা হয়েছে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরকে। মঙ্গলবারই পুজো মণ্ডপে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের সূচনা হয়ে যাওয়ায় আগেভাগে ভিড় এড়াতে পিতৃপক্ষের শেষ দিনেই ঠাকুর দেখার সিদ্ধান্ত নিয়েছে বাঙালি। এই ছবিটাই ধরা পরল শ্রীভূমি স্পোর্টিং- এ। মণ্ডপের সামনে দর্শনার্থীদের ভিড়। আর জি কর আবহে এবছর পুজোয় মানুষের ভিড় হবে কিনা তা নিয়ে দোলাচলে ছিলেন অনেকেই। কিন্তু মহালয়ায় প্যান্ডেল মুখী জনতার স্রোত কার্যত নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে।

 

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...