Monday, May 18, 2026

বাজারে চড়া দামে লাগাম টানতে শুক্রবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক

Date:

Share post:

পুজোর আগে দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টানতে উচ্চপর্যায়ের বৈঠক রাজ্যের। শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ। রাজ্য জুড়ে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি (Increase in commodity prices) নিয়ন্ত্রণ করা কি সম্ভব হয়েছে? এখনও পর্যন্ত কোন কোন জিনিসের দাম ঊর্ধ্বমুখী? এই ধরণের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে শুক্রবার মুখ্যসচিবের (Chief Secretary)ডাকা এই বৈঠকে। এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে।শুক্রবার বৈঠকে কৃষি দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন দফতরের সচিব, বিভিন্ন জেলার জেলাশাসক, টাস্ক ফোর্সের (Task Force)সদস্যদের উপস্থিত থাকার কথা।

প্রসঙ্গত, রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতিতে বাজার দর অগ্নিমূল্য! শাকসবজি কাঁচা আনাজ কিনতে গেলে হাতে ছ্যাঁকা খাচ্ছেন আমজনতা। কাঁচা লঙ্কা, পিয়াজের ইতিমধ্যেই ফের বাজারে দাম বৃদ্ধি হচ্ছে। দাম বাড়ছে বেগুনেরও। পুজোর আগে থেকেই বাজারে যাতে সব দ্রব্যের যোগান স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করা হবে আগামিকালের বৈঠকে বলেই সূত্রের খবর।ইতিমধ্যেই বাজারে বাজারে অভিযান শুরু হয়ে গিয়েছে। এবার এই নিয়ে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব।। স্বভাবতই তাৎপর্যপূর্ণ হতে চলেছে শুক্রবারের বৈঠক, এমনটাই সূত্রের খবর।

নবান্ন (Nabanna)সূত্রে জানা গিয়েছে, রাজ্যে পুজোর সময় যাতে সুফল বাংলাতে পর্যাপ্ত পরিমাণে সবজি থাকে তা নিশ্চিত করা হবে আগামিকাল নবান্নের বৈঠকে। পাশাপাশি বিভিন্ন বাজারের শাকসবজির দাম নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসকদের (District Magistrate) থেকে রিপোর্টও নেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বৈঠক করা হবে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গেও।









Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...