Monday, June 8, 2026

রক্ষাকবচ দূরস্ত, ‘সোনাগাছি’ মন্তব্যে পঙ্কজ দত্তকে তুলোধোনা হাইকোর্টের

Date:

Share post:

‘সোনাগাছি’ মন্তব্যের জন্য এবার কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত হলেন প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্ত। তিনি মহিলাদের অসম্মান করার অভিপ্রায় নিয়ে এমন কোনও মন্তব্য করেননি বলে যুক্তি দেন পঙ্কজবাবু। যদিও তার সেই যুক্তি মোটেও ধোপে টেকেনি। এদিন তাকে রীতিমতো তুলোধোনা করেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।এরই পাশাপাশি, কড়া ভাষায় ভর্ৎসনা করে প্রাক্তন আইপিএস অফিসারকে অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচও দিল না হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, এই মামলায় সবপক্ষকে হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে। নিজেদের বক্তব্য জানাতে হবে। আগামী ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ।

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বৃহস্পতিবার বলেন,  আমি এবং আপনি যেখানে থাকি, সেই জায়গাগুলিকে কি সম্পূর্ণ নিরাপদ বলা যাবে? সেটা কি বলতে পারবেন? তাহলে হঠাৎ কেন ওই জায়গাকে উদাহরণ হিসেবে বেছে নিলেন? অসম্মান করার জন্য এর থেকে বেশি কী লাগবে? যে জায়গায় অসহায় মহিলারা বসবাস করেন, সেই জায়গাকে উদাহরণ হিসেবে দেওয়ার কথা মনে হল কেন?” তিনি আরও বলেন, ”কীভাবে বলেছেন, কী ভেবে বলেছেন, সেটা বড় ব্যাপার নয়। যেভাবে ওই মন্তব্য করেছেন, সেটা মহিলাদের অসম্মান করতেই বলা হয়েছে।”

প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলা নিয়ে একটি আলোচনাসভায় পঙ্কজ দত্ত বলেছিলেন, ‘জঘন্য, পাশবিক, নারকীয় ঘটনা ঘটতে পারে, কেউ এরকম ভাবতে পেরেছিলেন? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত, আমরা বলতাম এটা হতেই পারে। কিন্তু এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতে পারে না।’ তার এমন এক কুরুচি সম্পন্ন মন্তব্যের পরেই বটতলা থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রাক্তন আইপিএস অফিসার গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে মামলা করেন। সেই মামলার শুনানিতে আজ, বৃহস্পতিবার হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়েন তিনি।









Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...