Thursday, May 14, 2026

বাঁশদ্রোণীর ছাত্র-মৃত্যুর ঘটনায় গ্রেফতার আর্থ মুভারের চালক ও মালিক

Date:

Share post:

মহালয়া সকালে বাঁশদ্রোণী (Bansdroni Incident) এলাকায় পে লোডারের ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২। দমদম ও চিৎপুর এলাকায় তল্লাশি চালিয়ে গাড়ির চালক শম্ভু রাম এবং গাড়ির মালিক বিশ্বকর্মা শর্মাকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ (Bansdroni Police)। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে।

শুক্রবার সকালে ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত সাংবাদিক বৈঠক করে জানান যে,ছাত্র মৃত্যুর ঘটনায় মোট ছ’টি এফআইআর (FIR ) করা হয়েছে। তাঁদের কাছে মূল গুরুত্বপূর্ণ ছিল,ঘটনায় যুক্ত অভিযুক্তদের গ্রেফতার করা। সেইমতো গাড়ির চালক ও মালিককে গ্রেফতার করা হয়েছে।এই ঘটনায় কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...