Saturday, April 4, 2026

ধর্মতলা অবরোধ জুনিয়র ডাক্তারদের, প্রতিবাদের নামে বিশৃঙ্খলা

Date:

Share post:

একদিকে সপ্তাহের ব্যস্ত সন্ধ্যা। অন্যদিকে ধর্মতলার পুজোর কেনাকাটা করতে আসা সাধারণ মানুষ। সেই সঙ্গে উৎসবের মরশুমে নিরাপত্তায় চরম ব্যাঘাত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত ঘোষণার নামে ধর্মতলায় আসা জুনিয়র চিকিৎসকরা (junior doctors) গোটা ওয়াই চ্যানেল জুড়ে বিক্ষোভে বসেন। একদিকে আটকে পড়ে ব্যস্ত সময়ের যানবাহন। অন্যদিকে কলকাতা পুলিশের জমায়েত সংক্রান্ত নির্দেশিকাও ভাঙেন জুনিয়র চিকিৎসকরা।

ধর্মতলায় মেট্রো চ্যানেলে জমায়েত করার অনুমতি চেয়েছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। প্রাথমিকভাবে জমায়েত নির্দেশিকা থাকায় সেই অনুমতি মেলেনি। পরে রাস্তায় অবরুদ্ধ না করার প্রতিশ্রুতি দিলে অবস্থান করে নিজেদের ঘোষণা করার অনুমতি দেয় কলকাতা পুলিশ (Kolkata police)। কিন্তু অনুমতি পেয়েই অন্য চেহারা নেয় জুনিয়র চিকিৎসকদের আন্দোলন।

চিকিৎসকদের দাবি, ধর্মতলার কাছে মিছিল পৌঁছাতেই পুলিশ বাধা দেয়। এসএসকেএমের (SSKM) দিক থেকে আসা চিকিৎসকদের চ্যাংদোলা করে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অনেকে আবার চিৎকার করতে থাকেন লাঠিচার্জ করা হয়েছে বলে। অভিযোগ নিয়ে পুলিশ বারবার চিকিৎসকদের সঙ্গে কথা বললেও অনড় থাকেন তাঁরা। গোটা ওয়াই চ্যানেল বন্ধ করে বিক্ষোভ জারি রাখেন তাঁরা।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...