Saturday, April 4, 2026

আগামিকাল লাল-হলুদের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য বিনো জর্জের

Date:

Share post:

অন্তবর্তীকালীন কোচ বিনো জর্জের হাত ধরে আগামিকাল আইএলএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। টানা তিন ম্যাচে হারের বদলে গিয়েছে লাল-হলুদের চিত্র। কোচের পদ থেকে সরে গিয়েছেন কুয়াদ্রাত। তবে আগামিকালের ম্যাচ নিয়ে আশাবাদী বিনো। বললেন, জামশেদপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য আমাদের।

এদিন সাংবাদিক সম্মেলনে বিনো জর্জ বলেন, “ জামশেদপুর তো আমাদের কাছে ঘরের মাঠের মতোই। দুটো শহরের দূরত্বও বেশি নয়। কাল আমাদের অনেক সমর্থকও থাকবেন। আমাদের তিন পয়েন্ট চাই। তাই ঘরের মাঠেই জামশেদপুরকে হারাতে চাই। “ এরপর বিনো আরও বলেন, “ আমরা যে ভাবে অনুশীলন করছিলাম সে ভাবেই করছি। জেতার মানসিকতা নিয়েই খেলতে নামব। প্রত্যেকে প্রস্তুত। প্রথম তিনটে ম্যাচে হারলেও আমরা ভাল খেলেছি। ছোট ছোট ভুলের জন্য হেরেছি। কাল যাতে সেই ভুল না হয় তারই চেষ্টা করব।“

একই কথা শোনা গেল অধিনায়ক ক্লেটন সিলভার গলায়। তিনি আগামিকালের ম্যাচ নিয়ে বলেন, “ কালকের ম্যাচে বেশ কিছু সমর্থক আসবেন শুনেছি। ওঁরা সংখ্যায় কম হলেও চিৎকারে কম নন। দু’বছর আগে এই মাঠে দারুণ একটা জয়ের স্মৃতি রয়েছে। সেবারও অনেক সমর্থক ছিলেন। শনিবারও আশা করি ওঁরা আমাদের সাহায্য করবেন। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।“

আরও পড়ুন- আগামিকাল মিনি ডার্বি, মহামেডানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বার্তা বাগান কোচ জোসে মোলিনার


Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...