Sunday, March 15, 2026

শ্রাচী স্পোর্টসের হাত ধরে হকি লিগে কলকাতার দল

Date:

Share post:

নতুন মোড়কে সাত বছর পর ফিরছে হকি ইন্ডিয়া লিগ। আগের সংস্করণগুলোতে বাংলার অংশগ্রহণ ছিল না। ছিল না মেয়েদের দল। এবার কলকাতা তথা বাংলার ফ্র্যাঞ্চাইজি শ্রাচী স্পোর্টসের। থাকছে মেয়েদের হকি টিমও। ছেলেদের টুর্নামেন্টে আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। মেয়েদের টিম ছ’টি। জানা যাচ্ছে, প্রতিটি দলে ২৪ জন খেলোয়াড় থাকবে। অন্তত ১৬ জন ভারতীয় হতে হবে যার মধ্যে চার জন জুনিয়র থাকতেই হবে। মেয়েদের লিগের ফাইনাল পরের বছর ২৬ জানুয়ারি এবং ছেলেদের ফাইনাল হবে ১ ফেব্রুয়ারি।

১৩-১৫ অক্টোবর দিল্লিতে খেলোয়াড়দের নিলাম। শুক্রবার রাজধানীতে লিগ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। দিল্লির ফ্র্যাঞ্চাইজি কর্তা হিসেবে উপস্থিত ছিলেন মহেশ ভূপতি। আন্তর্জাতিক হকি ফেডারেশন ৩৫ দিনের উইন্ডো রেখেছে লিগের জন্য। ২৮ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এইচআইএল চলবে হোম-অ্যাওয়ে ফরম্যাটে। রাউরকেল্লায় আয়োজিত হবে ছেলেদের ম্যাচ। রাঁচিতে অনুষ্ঠিত হবে মেয়েদের ম্যাচগুলো।

আরও পড়ুন- আগামিকাল লাল-হলুদের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য বিনো জর্জের


spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...