Monday, March 16, 2026

প্রেমিকার বাবার ইন্ধনেই দিল্লিতে ডাক্তারকে খুন!

Date:

Share post:

দিল্লির (Delhi)চিকিৎসক খুনের ঘটনায় নয়া মোড়। প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। ‘অন ডিউটি’ চিকিত্‍সককে গুলি করে খুন ২ কিশোরের। ঘটনার তদন্তে নেমে ইনস্টাগ্রাম (Instagram)অ্যাকাউন্টে একটি ছবি দেখে সন্দেহভাজন এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ । যে ছবিতে ওই কিশোরকে বন্দুক হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা, ‘২০২৪-এর প্রথম খুন।’ তাঁর বয়ানে জানা গেল খুনের ঘটনার নেপথ্যের আসল কারণ। প্রেমিকার বাবার (Father)কথা রাখতেই চিকিৎসক জাভেদ আখতারকে খুন করেছে এই যুবক-সহ দুই নাবালক।

কেন চিকিৎসক জাভেদকে খুন করতে গিয়েছিল ওই নাবালক? তার বয়ান অনুযায়ী, ওই নার্সের মেয়ের সঙ্গে প্রেম করত সে। জেরায় ধৃত কিশোর জানিয়েছে, ওই ডাক্তারকে খুনের (Doctor murder) জন্য তাকে বলেছিল তার প্রেমিকার বাবা। আসলে তার প্রেমিকার মা একজন নার্স। প্রেমিকার বাবার সন্দেহ ছিল, মৃত ডাক্তার জাভেদ আখতারের সঙ্গে তার স্ত্রীর ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ আছে। যিনি পেশায় নার্স (Nurse)। এদিকে সেই নাবালক যখন তার প্রেমিকাকে (Lover)বিয়ে করতে চেয়ে তার বাবার কাছে যায়, তখন প্রেমিকার বাবা বলেন, যদি সে ওই ডাক্তারকে মারতে পারে, তবেই একমাত্র তার মেয়ের বিয়ে তিনি তার সঙ্গে দেবেন! প্রেমিকাকে পেতেই ওই ডাক্তারকে খুনের ছক কষে ধৃত কিশোর।

বৃহস্পতিবার দিল্লির নিমা হাসপাতালে ডিউটিরত অবস্থাতেই খুন হন বছর পঞ্চাশের আয়ুর্বেদ চিকিত্‍সক জাভেদ আখতার। তদন্তে নেমে দিল্লি পুলিশের (Delhi Police)ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে। তদন্তকারী অফিসার জানিয়েছেন, নাবালিকার বাবার এটিএম থেকে টাকাও তুলেছিল ওই নাবালক। এর পর দিল্লির জাফরাবাদের এক ব্যক্তির কাছ থেকে পিস্তল কিনেছিল ওই দুই নাবালক।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...