Saturday, May 16, 2026

আর জি করের ঘটনায় রাজ্যের অপমানকারীদের ‘শুভবুদ্ধির’ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রায় দুমাস ধরে বিচার পায়নি আর জি করের নির্যাতিতা চিকিৎসক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রতিবার মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট পেশ করলেও অন্ধকারে বাংলার মানুষ। তবে তা নিয়ে রাজনীতি করতে কসুর করেনি বিরোধীরা। দুর্গাপুজোর (Durgapuja) মণ্ডপে দাঁড়িয়ে সেই কুৎসাকারীদের শুভবুদ্ধির উদয় হওয়ার প্রার্থনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কের (Hindustan Park) পুজোর উদ্বোধনে গিয়ে আর জি করে যে দুর্ঘটনা ঘটেছে তাকে দুঃখজনক বলে উল্লেখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর জি করের (R G Kar case) নাম না করেই তিনি উল্লেখ করেন, অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। দুঃখজনক ঘটনা কেউ মানতে পারে না।

তবে এই ঘটনায় রাজ্যের তরফ থেকে যাবতীয় তৎপরতার পরেও সব কিছু থমকে রয়েছে সিবিআইয়ের হাতে। আর সেই সময়ের সুযোগ নিয়ে রাজ্যের বিরুদ্ধেই সরব এক শ্রেণির মানুষ। মাত্রা ছাড়িয়ে সেই কুৎসায় শুধুমাত্র রাজ্যেরই বদনাম দেখে বিচলিত রাজ্যের মু্খ্যমন্ত্রী। এদিন মণ্ডপের সামনে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করেন, বাংলার যারা অপমান করেন তাদের বলবো শুভ বুদ্ধির উদয় হোক।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...