Thursday, June 25, 2026

উত্তরাখণ্ডে ২০০ ফুট গভীর খাদে বরযাত্রীর বাস, মৃত ৩০!

Date:

Share post:

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা (accident) । গভীর খাদে পড়ল বরযাত্রী বোঝাই বাস। মৃত অন্তত ৩০(30 dead)। আহত বহু। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে উপস্থিত হন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার (Legislative Assembly) রিতু খানদুরি। এরপর এলাকাবাসিদের বিক্ষোভের মুখে পড়েন তিনি।

শুক্রবার উত্তরাখণ্ডের (Uttarakhand) পাউরি জেলায় রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। বরযাত্রী বোঝাই বাসটি হরিদ্বারের লালধাং থেকে যাচ্ছিল পাউরির বিরনখাল গ্রামে। পাউরি জেলার কাছে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, বাসে সে সময় ৪০ থেকে ৫০ জন ছিলেন। খাদে পড়তেই চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা বাসিন্দারা। এর পরই খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ (SDRF) ও স্থানীয় থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু ঘটনাস্থলেই প্রাণ হারান ২৫-৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়সূত্রে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার (Speaker)রিতু খানদুরি। কিন্তু সেখানে গ্রামবাসিরা তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখায়। অন্যদিকে বিয়েবাড়িতে যাওয়ার সময় এই ঘটনায় আনন্দ মুহূর্ত বদলে যায় বিষাদে। শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...