Friday, April 24, 2026

পুজোর মরশুমে মেট্রো চ্যানেলে ডাক্তারদের অবস্থান-অনশনে ‘না’ পুলিশের

Date:

Share post:

উৎসবের মরশুমে শুক্রবার সন্ধ্যা থেকে বিশৃঙ্খলা ধর্মতলা চত্বরে। দুর্গোৎসবের তৃতীয়ায় এবার অবস্থানের পরে অনির্দিষ্টকালের জন্য় অনশনেরও হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সবটাই ধর্মতলায় মেট্রো চ্যানেলে (Metro channel)। এই পরিস্থিতিতে ধর্মতলা চত্বরে কোনওভাবেই অবস্থানের অনুমতি দিতে পারবে না কলকাতা পুলিশ (Kolkata Police), শনিবার মেল মারফৎ জুনিয়র চিকিৎসকদের জানানো হল। একদিকে সাধারণ মানুষের সমস্যা ও অন্য দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যার কারণেই জুনিয়র চিকিৎসকদের কোনও অনুমতি দেওয়া হল না।

শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে (Metro Channel) জমায়েত করে ঘোষণার কথা বলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই জমায়েতের আগে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় সেখানেই বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। পরে কর্মবিরতি তুলে নেওয়ার ঘোষণা করলেও মেট্রো চ্যানেলেই অবস্থানে বসার ঘোষণা করেন চিকিৎসকরা। কার্যত বিনা অনুমতিতেই সেই আন্দোলন শুরু করেন তাঁরা। কলকাতা পুলিশের কাছে অবস্থানের অনুমতি চেয়ে রাত ৯টা ৫৫ মিনিটে একটি মেল (e-mail) করা হলেও তার আগে থেকেই অবস্থানে বসে পড়েন তাঁরা। এমনকি অনুমতি চাওয়া হলেও, তাতে সম্মতি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিনা, তা দেখারও প্রয়োজন বোধ করেননি তাঁরা।

তবে মেট্রো চ্যানেলে কোনওভাবেই অবস্থান (sit-in-demonstration) ও অনশন প্রক্রিয়া চালাতে দেওয়া যাবে না বলে শনিবার চিকিৎসকদের মেলের উত্তরে জানানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। মেলে জানানো হয় উৎসবের মরশুমে কেনাকাটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মতলা চত্বর। সাম্প্রতিক সময়ে পদার্পণের পরিসংখ্য়ান সেই কথা বলছে। এখানে অবস্থান চালালে সাধারণ মানুষের সমস্যা। ইতিমধ্য়েই মণ্ডপে মণ্ডপে প্রতিমা রওনা দিয়ে দিয়েছে। ফলে চিকিৎসকদের প্রস্তাবিত জায়গায় অবস্থান বিক্ষোভ শুধুমাত্র সাধারণ মানুষের অসুবিধা নয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি করবে।

Related articles

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...