Sunday, March 15, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মিনি ডার্বি জয় মোহনবাগান সুপার জায়ান্টের। যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারাল ৩-০ গোলে । ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বাগানের হয়ে তিন গোল জেমি ম্যাকলারেন, শুভাশিস বোস এবং গ্রেগ স্টুয়ার্টের।

২) ইরানি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। ২৭ বছর পর ইরানি ট্রফি চ্যাম্পিয়ন হল মুম্বই। অজিঙ্কে রাহানের দল হারাল অবশিষ্ট ভারতকে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে ইরানি ট্রফি ঘরে তুলল মুম্বই। দ্বিশতরান করে ম্যাচের সেরা সরফরাজ খান। এই জয়ের সুবাদে এই নিয়ে ১৫বার ইরানি ট্রফিতে চ্যাম্পিয়ন হল মুম্বই।

৩) নিজের সেই সেরা ইনিংস নিজের শরীরে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। দু’বছর আগে গুজরাত টাইটান্সের বোলার যশ দয়ালকে পাঁচটি ছক্কা মেরেছিলেন রিঙ্কু। সেই ইনিংসই-এর পাঁচটি ছক্কা এবার ট্যাটুতে স্থান পেল রিঙ্কুর। এদিন বিসিসিআই-এর সাক্ষাৎকারে এমনটাই বললেন তিনি।

৪) ফের হার ইস্টবেঙ্গল এফসির। এদিন অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির কাছে ২-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। এই হারের ফলে আইএসএল-এ টানা চার ম্যাচে হার ইস্টবেঙ্গলের। সহজ গোল হাতছাড়া অধিনায়ক ক্লেটন সিলভার। পেনাল্টি মিস সল ক্রেসপোর।

৫) রঞ্জিট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা দল। রঞ্জির প্রথম দুটো ম‌্যাচের জন‌্য দল ঘোষণা করেছে বাংলা। আগামী ১১ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিট্রফির অভিযান শুরু করবে বঙ্গ ব্রিগেড। পরের ম‌্যাচে ১৮ অক্টোবর থেকে ঘরের মাঠে। দুটো ম‌্যাচের জন‌্য উনিশ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলকে নেতৃত্ব দেবেন অনুষ্টুপ মজুমদার।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...