Friday, May 15, 2026

পুজোয় এককালীন ৬ হাজার টাকা অনুদান সরকারি পরিবহন কর্মীদের!

Date:

Share post:

পুজো শুরু হতে না হতেই হাসি ফুটল পরিবহন কর্মীদের (transport department employees ) মুখে। শনিবার রাজ্য পরিবহন দফতরের তরফে বড় ঘোষণা করা হলো। এবার পুজোয় এককালীন ৬ হাজার টাকা অনুদান পাবেন সরকারি পরিবহন কর্মীরা। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার পুজোয় এককালীন ৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

শনিবার টাকার অংক নিয়ে সাময়িকভাবে কিছুটা বিভ্রান্ত তৈরি হলেও পরবর্তীতে এটা স্পষ্ট হয়ে যায় যে পরিবহন দফতরের বাস ড্রাইভার, কন্ডাক্টর থেকে শুরু করে, জলসাথী বা দফতরের কর্মীরা যারা বোনাসের আওতায় আছেন তাঁরা প্রত্যেকেই এই টাকা পাবেন। আগামী সোমবার এই বোনাস মিলবে। প্রত্যেক বছরই রাজ্য সরকার (Government of West Bengal) পরিবহন বিভাগের সব কর্মীদের জন্য বোনাস অনুমোদন করে থাকে এবারেও তার ব্যতিক্রম হলো না।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...