Friday, June 26, 2026

অসম তৃণমূলের দায়িত্ব সামলাবেন বাংলার আইন মন্ত্রী মলয় ঘটক

Date:

Share post:

মলয় ঘটক পেলেন নতুন দায়িত্ব। সর্বভারতীয় তৃণমূলের (AITC) তরফে অসমের তৃণমূলের দায়িত্ব দেওয়া হল পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে ( Moloy Ghatak)। প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে রবিবার। সেখানে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় এবং নির্দেশে আইনমন্ত্রী মলয় ঘটককে অসম রাজ্য তৃণমূলের দায়িত্ব (State-in-Charge) দেওয়া হচ্ছে। এ বার বাংলা থেকে এক নেতাকে পাঠিয়ে অসমের সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল।

অসমের সংগঠনকে জোরদার করতে এই পদক্ষেপ তৃণমূলের। অসম থেকে রাজ্য়সভার সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)।তাঁর সময়ে অসমে তৃণমূলের দায়িত্ব দেওয়া হয়েছিল রিপুন বোরাকে। তবে লোকসভা ভোটের (Loksabha Election) পর অসম তৃণমূলের সভাপতির পদের সঙ্গে দল ছেড়ে দেন রিপুন (Ripun Bora)।

রিপুন বোরার সভাপতি থাকাকালীন লোকসভা নির্বাচনে অসমে (Assam) চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল তৃণমূল। তবে আশানুরূপ ফল পায়নি ঘাসফুল শিবির। তাই এবার বাংলা থেকে এক নেতাকে পাঠিয়ে অসমের সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল। এদিকে এই বিষয়ে মলয় ঘটক জানান,” আমি এখনও এ বিষয়ে কিছুই জানি না। তবে দল দায়িত্ব দিলে অবশ্যই সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...