Wednesday, March 11, 2026

আইলিগ-৩ চ্যাম্পিয়ন DHFC, দলকে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

আইলিগ ৩ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি। আগেই আইলিগ দ্বিতীয় ডিভিশনে ওঠার যোগ্যতা অর্জন করেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। আর এদিন চানমারি ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হল DHFC। দলের এই সাফল্যে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এদিন নৈহাটি স্টেডিয়ামে নেমেছিল ডায়মন্ড হারবার। এই ম্যাচে চানমারি ফুটবল ক্লাবের বিরুদ্ধে দাপট কিবু ভিকুনার দল। ম্যাচে প্রথম থেকেই আক্রমণে ঝাপায় জবি জাস্টিন, গিরিকরা। সেই মত ম্যাচের ৩০ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় DHFC। ডায়মন্ড হারবারের হয়ে গোল করেন রাঘব গুপ্ত। আর সেটাই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি ভিকুনার দল। তবে শেষমেশ ১-০ গোলে জেতে ডায়মন্ড হারবার। আর এই জয়ের সুবাদে চ্যাম্পিয়ন হয়েই আই লিগ ২-এ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। আর এটাই ডায়মন্ড হারবারের প্রথম ট্রফি।

দলের সাফল্যে উচ্ছ্বসিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ এ যেন বিস্ময়কর পারফরম্যান্স। ডায়মন্ড হারবার এফসি-র সদস্যরা গোটা মরশুম ধরেই দুরন্ত ফুটবল খেলেছে। অবশেষে ঐতিহাসিক সাফল্য। দলের সকলকে শুভেচ্ছা জানাই। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই। তাঁরা বিশ্বাস করেছিলেন, আমরা স্বপ্ন ছুঁতে পারব। ডায়মন্ড হারবার এফসি আশার আলো হয়ে উঠেছে এবং বহু তরুণ ফুটবলারকে অনুপ্রাণিত করেছে। দমদার হারবার।“


spot_img

Related articles

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...