Wednesday, May 13, 2026

থানার রেস্ট রুমে সিভিক ভলেন্টিয়ারকে শ্লী.লতাহা.নির অ.ভিযোগ! সাসপেন্ড অভিযুক্ত এসআই

Date:

Share post:

থানার রেস্ট রুমে শারীরিক হেনস্থার শিকার মহিলা সিভিক ভলেন্টিয়ার! কাঠগড়ায় পুলিশের সাব-ইন্সপেক্টর। ঘটনাটি ঘটেছে পার্কস্ট্রিট থানায় (Park Street Police Station)। এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথ ও পার্ক স্ট্রিট থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। তারপরই অভিযুক্ত এসআইকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

তরুণীর পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে পুজোর পোশাক দেওয়ার নাম করে নির্যাতিতাকে রেস্টরুমে ডাকেন অভিযুক্ত এসআই (SI)। সালোয়ার স্যুট দেওয়ার সময় শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন মহিলা সিভিক ভলেন্টিয়ার। পরবর্তীতে নিগৃহীতার অভিযোগ নিতে অস্বীকার করারও অভিযোগ ওঠে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের বিরুদ্ধে। এর আগে আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে পুরুষ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর এবার মহিলা সিভিক ভলেন্টিয়ার শ্লীলতাহানি শিকার! গোটা ঘটনাটি থানার মধ্যে ঘটায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু গভীর রাতে কেনই বা পোশাক দেওয়ার জন্য ডাকা হল ওই মহিলাকে?লালবাজার সূত্রের খবর, বছর ২৪-এর ওই সিভিক ভলান্টিয়ার পার্ক স্ট্রিট থানায় কম্পিউটার সেকশনে কাজ করেন। শুক্রবার থানায় সিভিকদের জন্য পোশাক দেওয়া হচ্ছিল। তিনি রাত নটায় ডিউটিতে যোগ দেন। এরপর মধ্যরাতে তিন তলার রেস্ট রুমে মদ্যপ অবস্থায় তাঁকে শারীরিক নিগ্রহ করেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর।

আরও পড়ুন- বাড়িতে বসেই ‘উৎসবের উপহার’, ২.৫ লক্ষ মানুষকে খুশির ছোঁয়া অভিষেকের

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...