Friday, May 15, 2026

দল ফিরেই বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে দাপট, সাফল্যের রহস্য ফাঁস বরুণ চক্রবর্তীর

Date:

Share post:

গতকাল বাংলাদেশকে প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটে হারায় ভারতীয় দল। সৌজন্যে অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তীর । দু’জনেই নেন তিনটি করে উইকেট। এই জয়ের সৌজন্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল। তিন বছর পর ফের জাতীয় দলের দরজা খুলেছে বরুণ চক্রবর্তীর। আর ম্যাচে ফিরেই প্রথম ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছেন তিনি। দলে ফিরেই নিজেই পারফরম্যান্সে উচ্ছ্বসিত বরুণ। ম্যাচ শেষে নিজেই জানালেন সাফল্যের রহস্য।

বরুণ বলেন, “ আমি আগে সাইড স্পিন করতাম। কিন্তু এখন তা বদলেছি। এখন আমি ওভার স্পিন করি। আমার বলের ধরন বদলেছে। আমার নিয়ন্ত্রণ এখন আগের থেকে অনেক ভাল। তাই আমার বল খেলতে ব্যাটারের সমস্যা হয়।“ এখেনেই না থেমে বরুণ আরও বলেন, “ দেখে মনে হয় এ আর এমন কী বদল। কিন্তু সেটা করতেই আমার দু’বছরের বেশি সময় লেগেছে। শুরুতে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ও আইপিএলে নতুন ভাবে বল করা অনুশীলন করেছি। এখন রপ্ত হয়ে গিয়েছে।“

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল।

আরও পড়ুন- জয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু ভারতের


Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...