Friday, May 15, 2026

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচে না খেলার শাস্তি মোহনবাগানকে, বাদ দেওয়া হল মোলিনার দলকে

Date:

Share post:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলতে না যাওয়ার শাস্তি পেল মোহনবাগান সুপার জায়ান্ট। গত ২ অক্টোবর ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলা ছিল মোহনবাগানের। কিন্তু ইরানে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে খেলতে যায়নি মোহনবাগান। সেই কারণেই শাস্তি দেওয়া হল জোসে মোলিনার দলকে। প্রতিযোগিতা থেকে ‘বাদ’ দিয়ে দেওয়া হয়েছে গত বারের আইএসএলের লিগ শিল্ড জয়ীদের। সরাসরি মোহনবাগানকে বাদ দেওয়ার কথা এএফসি না জানালেও তাদের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে সবুজ-মেরুন।

এএফসি জানিয়েছে, তাদের নিয়ম অনুযায়ী মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে সরে দাঁড়িয়েছে। তাই মোহনবাগানের সব গোল ও পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। তাদের খেলা ম্যাচ বাতিল হিসাবে ধরা হবে। এই নিয়ে এএফসির বিবৃতিতে জানিয়েছে, “ভারতের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট প্রত্যাহার করেছে এই প্রতিযোগিতা থেকে। তাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ৫.২ ধারা অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে মোহনবাগান এই প্রতিযোগিতা থেকে তাদের নাম তুলে নিয়েছে। এছাড়াও বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রতিযোগিতার নিয়মের ৫.৬ ধারা অনুযায়ী, এই প্রতিযোগিতায় মোহনবাগান এখনও পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছে সবগুলি ম্যাচ বাতিল হিসাবে ধরা হচ্ছে। তাই ৮.৩ ধারা অনুযায়ী, গ্রুপ এ-র পয়েন্ট তালিকা হিসাব করার সময় মোহনবাগানের পয়েন্ট বা কোনও গোল হিসাব করা হবে না। ফলে গ্রুপটি এখন তিন দলের ধরা হবে।

ইরানের তাবরিজে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে না যাওয়ার জন্য মোহনবাগানের ৩৫ জন ফুটবল ও কোচের সই করা চিঠি এএফসির কাছে ক্লাবের তরফ থেকে পাঠানো হয়। সেখানে তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়, নিরাপত্তাজনিত কারণে তাঁরা ইরানে খেলতে যেতে চান না।

আরও পড়ুন- দল ফিরেই বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে দাপট, সাফল্যের রহস্য ফাঁস বরুণ চক্রবর্তীর


Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...