Sunday, May 17, 2026

শেষকৃত্যের আগেও নাবালিকার দেহ নিয়ে বিক্ষোভ জয়নগরে 

Date:

Share post:

জয়নগরে নাবালিকা নির্যাতন (Jaynagar Minor Murder) খুনের ঘটনায় সোমবার রাতের পর মঙ্গলের সকালেও দফায় দফায় উত্তেজনা ছড়ালো কৃপাখালি – মহিষমারি এলাকায়। কল্যাণীতে ময়নাতদন্তের পর সোমবার কৃপাখালিতে নিয়ে যাওয়া হয় নাবালিকার দেহ। সকালে মহিষমারি ফাঁড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। পুলিশ বাধা দিতেই দেহ রেখে বিক্ষোভ এলাকাবাসীদের। দফায় দফায় মিছিলের পর আজই কৃপাখালিতে শিশুকন্যার শেষকৃত্য।

আর জি কর কাণ্ডের পর জয়নগরে ঘটে গিয়েছে নারকীয় ঘটনা। ৯ বছরের শিশু কন্যার উপর যে অত্যাচার করে তাঁকে খুন করা হয়েছে তার প্রতিবাদে সোমবার রাতেও বিক্ষোভ চলল কুলতলি – জয়নগরে। কল্যাণী জেএনএম হাসপাতালে হয় ময়নাতদন্তের পর রাতে এলাকায় ফেরে দেহ। তখনই দেহ আগলে বিক্ষোভে শামিল হন পার্শবর্তী প্রায় ৭- ৮টি গ্রামের বাসিন্দারা। গভীর রাত পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে রীতিমত বেগ পেতে হয় পুলিশকে। সকালেও শেষকৃত্যের আগে পর্যন্ত মিছিল বিক্ষোভে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এখনও থমথমে এলাকা।

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...