Saturday, May 23, 2026

পদার্থবিদ্যায় নোবেল জন হোপফিল্ড, জিওফ্রে হিন্টনের

Date:

Share post:

চিকিৎসা শাস্ত্রের পর পদার্থবিদ্যায় (Physics) নোবেল পুরস্কার দুই বিজ্ঞানীর। ২০২৪-এ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন জন হোপফিল্ড (John Hopefield) ও জিওফ্রে হিন্টন (Geoffrey Hinton)। মঙ্গলবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স জানিয়েছে, কৃত্রিম নিউরাল নেটওয়ার্কসহ মেশিন লার্নিংয়ের মৌলিক আবিষ্কারের জন্য এ বছর ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

জন হপফিল্ড নিউরাল নেটওয়ার্কের (Neural network) এমন একটি কাঠামো তৈরি করেছেন, যা তথ্য জমা করে রাখার পাশাপাশি আবার পুনর্গঠন করতে পারে। এদিকে হিন্টনের পদ্ধতিটা ভিন্ন। তিনি নিউরাল নেটওয়ার্ক তৈরির একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন। সেটা বিভিন্ন তথ্যের মধ্যে থেকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের তথ্য খুঁজে বের করতে পারে। বর্তমান কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence) তাদের গবেষণার কাছে অনেকটাই ঋণী।

সোমবার থেকে শুরু হয়েছে ২০২৪ সালের নোবেল পুরস্কার (Nobel Prize 2024) ঘোষণা। প্রতিবছরের মতো এবারও সুইডেনের (Sweden) রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে। নরওয়ের (Norway) রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে শান্তিতে নোবেল বিজয়ীর নাম। নোবেল বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে পরিগণিত হয়ে আসছে বিগত একশ বছরেরও বেশি সময় ধরে। নোবেলজয়ী বিজ্ঞানীরা প্রত্যেকে পাবেন একটি করে নোবেল, একটি শংসাপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার।

Related articles

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...