Thursday, May 14, 2026

ভোট মিটতেই অশান্ত কাশ্মীর, অপহরণ করে খুন সেনা জওয়ানকে

Date:

Share post:

নির্বাচনের মাঝেও জারি ছিল জঙ্গি নাশকতা। নির্বাচনের ফলাফল প্রকাশের পরই কাশ্মীরে নিজেদের ব্যাপক উপস্থিতি জানান দিল জঙ্গিরা। ভারতীয় সেনার (Indian Army) দুই জওয়ানকে অপহরণ জঙ্গিদের। পরে এক জওয়ানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ভারতেরই মাটিতে জওয়ানকে অপহরণ করে খুনের ঘটনায় সরব রাজনীতিকরা।

কাশ্মীরের অনন্তনাগে (Anantanag) ভারতীয় সেনার টেরিটরিয়াল আর্মির (Territorial Army) দুই জওয়ানকে মঙ্গলবার অপহরণ (abduction) করার অভিযোগ ওঠে জঙ্গিদের বিরুদ্ধে। সেনাবাহিনীর তরফ থেকে তল্লাশি শুরু হয়। দুজনের মধ্যে এক জওয়ান পালিয়ে আসতে সক্ষম হয়।

বুধবার সকালে তল্লাশিতে আরেক জওয়ানের দেহ উদ্ধার হয় জঙ্গলের মধ্যে থেকে। জওয়ানের শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কোকেরনাগ জঙ্গলের মধ্যে হিলাল আহমেদ ভাট নামে ওই জওয়ানের দেহ উদ্ধার হন। কীভাবে দুই জওয়ানের অপহরণ হয়েছিল, তদন্তে ভারতীয় সেনা।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...