Saturday, April 4, 2026

অন্দোলনের নামে অশান্তি! চাঁদনিচকে ‘অভয়া পরিক্রমা’ থেকে মহিলা পুলিশদের হেনস্থা

Date:

Share post:

এদিকে উৎসব মুখ মহানগর। তার মধ্যেই ‘অভয়া পরিক্রমা’র নামে অশান্তি বাধানোর চেষ্টা আন্দোলনকারীদের। বুধবার, ‘অভয়া পরিক্রমা’র কর্মসূচিতে ম্যাটাডর করে দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ঘোরার কথা ছিল। চাঁদনিচকে অনুমতি বিহীন ওই কর্মসূচি আটকালে পুলিশের (Police) সঙ্গে ধস্তাধস্তিতে করেন জুনিয়র ডাক্তারেরা (Junior Doctor)। এমনকী, আন্দোলনকারীদের হেনস্থার শিকার হন মহিলা পুলিশ কর্মীরা। একজন গুরুতর আহত হন।মঙ্গলবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা (Junior Doctor) ‘অভয়া পরিক্রমা’র কর্মসূচি জানান। মিনিডোরে করে আর জি কর ও জয়নগরের নির্যাতিতার ‘প্রতীকী মূর্তি’ নিয়ে দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপে ঘোরার কথা ছিল তাঁদের। কিন্তু ধর্মতলা থেকে দক্ষিণ কলকাতায় যেতে তাঁরা কেন চাঁদনিচক গিয়েছিলেন তাঁর ব্যাখ্যা মেলেনি। দিনের ব্যস্ত সময়ে ধর্মতলা-চাঁদনিচকের মতো এলাকায় তুমুল যানজটের সৃষ্টি হয়। মহিলা পুলিশকর্মীরা মানববন্ধন করে আন্দোলনকারীদের আটকাতে গেলে তাঁদের হেনস্থা করা হয়। আহত হন এক মহিলা পুলিশ আধিকারিক। পরে মিনিডোরগুলিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে মানববন্ধন করে ধর্মতলার দিকে এগিয়ে যান বিক্ষোভকারীরা।এদিন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ধস্তাধস্তিতে জখম হন হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি শ্রাবন্তী ঘোষ। আন্দোলনকারীরা তাঁর হাত মুচড়ে দিয়েছেন বলে অভিযোগ। তাঁর কথায়, “ভাবতে পারিনি এ ভাবে মারবে!“ পরে তাঁকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়।







Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...