Friday, June 19, 2026

অবশেষে ঘোরোয়া ক্রিকেটে ফিরলেন ঈশান কিষাণ, নেতৃত্ব দেবেন ঝাড়খণ্ডকে

Date:

Share post:

অবশেষে ঘোরোয়া ক্রিকেটে ফিরলেন ঈশান কিষাণ । রঞ্জিট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারকে। ঝাড়খণ্ডকে নেতৃত্ব দেবেন তিনি। ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়তে হয়েছিল ঈশানকে। এরপর বিসিসিআই-এর পক্ষ থেকে জানান হয়, ঘোরোয়া ক্রিকেটে না খেললে টিম ইন্ডিয়ার দরজা খুলবে না ক্রিকেটারদের সামনে। আর এবারে শুরু থেকেই ঘোরোয়া ক্রিকেটে ফিরলেন ঈশান।

গত মরশুমে ঝাড়খণ্ডকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট সিং। তবে এবার ঈশাণ ফেরায় তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়ে খেলেছিলেন ঈশান। তবে রান পাননি ঈশান। সেই টুর্নামেন্টে উইকেটরক্ষক নয়, শুধু ব্যাটার হিসাবে খেলেছিলেন তিনি। ঝাড়খণ্ডের হয়েও হয়তো উইকেটরক্ষক হিসাবে দেখা যাবে না ঈশানকে।

ঈশান ঝাড়খণ্ডে ফেরায় নির্বাচক সুব্রত দাস বলেন, “ঈশান অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক স্তরে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই কারণেই ওকে অধিনায়ক করা হয়েছে। গত মরশুম শেষে সৌরভ তিওয়ারি, শাহবাজ় নাদিম এবং বরুণ অ্যারন অবসর নেয়। এবারে আমাদের তরুণ দল। এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ঈশানই সঠিক ব্যক্তি। আশা করি রঞ্জিতে দল ভাল খেলবে।“

আরও পড়ুন- ভিয়েতনামের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষ নিয়ে কী বললেন ভারতীয় কোচ ?


Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...