Thursday, May 7, 2026

সপ্তমীতে অশান্তির চেষ্টা কলেজ স্কোয়্যার পুজো মণ্ডপে, ডাক্তারদের পরিক্রমা ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

অভয়া পরিক্রমার নামে সপ্তমীর সন্ধ্যায় কলকাতার পুজো মণ্ডপে অশান্তির চেষ্টা চিকিৎসকদের একাংশের। উৎসবে নেই, দাবি করেও ঠাকুর দেখতে ব্যস্ত চিকিৎসকদের কলেজ স্কোয়্যারের (College Square) মণ্ডপে ঢুকতে বাধা দিতেই অশান্তি ছড়ালো। একদিকে আন্দোলনকারী অন্যদিকে পুজোর দর্শনার্থীদের নিরাপত্তা কড়া হাতে নিয়ন্ত্রণ করল কলকাতা পুলিশ।

ষষ্ঠী থেকে অভয়া পরিক্রমার নামে বিভিন্ন জায়গায় অশান্তির চেষ্টা শুরু করা আন্দোলনকারীদের ধর্মতলাতে প্রথমে ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। তবে শান্তিপূর্ণ পরিক্রমার আশ্বাস দিলে পুলিশ ব্যারিকেড খুলে দেয় বলে জানান চিকিৎসকরা। তবে কলেজ স্কোয়্যার পুজো মণ্ডপের কাছে পৌঁছাতেই শুরু হয় অশান্তি। চিকিৎসকরা মণ্ডপের ভিতরে প্রবেশ করতে চাইলে পুজো উদ্যোক্তারা বাধা দেন। তাঁরা পুলিশের সাহায্য চান। সপ্তমীর ভিড়ে ঠাসা সন্ধ্যায় চিকিৎসকরা সেখানে ঢুকলে দমবন্ধ পরিস্থিতি তৈরি হওয়ার দাবি জানান তাঁরা। ফলে একদিকে প্রবল দর্শনার্থীর ভিড়, অন্যদিকে আন্দোলনকারী চিকিৎসক উভয়পক্ষের নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সক্রিয় হয় কলকাতা পুলিশ (Kolkata Police)।

ঠিক এভাবেই ষষ্ঠীতে ত্রিধারায় অশান্তির চেষ্টা করায় ৯ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আলিপুর আদালতে (Alipur Court) পেশ করা হয়। অশান্তির বিবরণ তুলে ধরে ও ভবিষ্যতে অশান্তির আশঙ্কার কথা উল্লেখ করে ১২ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। পুলিশের দেখানো তথ্যপ্রমাণে আদালত তাঁদের ১০ দিনের পুলিশ হেফাজত (police custody) মঞ্জুর করে। তাঁদের ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজত। যদিও তাতেও বিক্ষোভ দেখাতে ছাড়েননি আন্দোলনকারীদের সমর্থকরা। এমনকি অশান্তি ছড়ানোর আশঙ্কাকে আদালতের মান্যতা দেওয়ার পরেও পরিক্রমার নামে অশান্তি ছড়ানো সপ্তমীর সন্ধ্যায় বন্ধ হয়নি।

ঠিক এভাবেই ষষ্ঠীতে ত্রিধারায় অশান্তির চেষ্টা করায় ৯ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার তাঁদের আলিপুর আদালতে পেশ করা হয়। অশান্তির বিবরণ তুলে ধরে ও ভবিষ্যতে অশান্তির আশঙ্কার কথা উল্লেখ করে ১২ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। পুলিশের দেখানো তথ্যপ্রমাণে আদালত তাঁদের ১০ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। তাঁদের ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজত। যদিও তাতেও বিক্ষোভ দেখাতে ছাড়েননি আন্দোলনকারীদের সমর্থকরা। এমনকি অশান্তি ছড়ানোর আশঙ্কাকে আদালতের মান্যতা দেওয়ার পরেও পরিক্রমার নামে অশান্তি ছড়ানো সপ্তমীর সন্ধ্যায় বন্ধ হয়নি।

Related articles

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...