Wednesday, May 13, 2026

বকেয়া দিল কেন্দ্র, রাজ্যের ভাগে মাত্র ১৩ হাজার কোটি

Date:

Share post:

উৎসবের বরাদ্দ উৎসব শুরু হয়ে যাওয়ার পরে পেল বাংলা। রাজ্যগুলির বকেয়া কর বাবদ টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Ministry of Finance)। গোটা দেশে দীপাবলির আগে সেই বরাদ্দ পাওয়া গেলেও বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর সপ্তমীতে অর্থাৎ উৎসব শুরু হয়ে যাওয়ার পরে সেই টাকা রাজ্যের জন্য বরাদ্দ হল।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক বৃহস্পতিবার ১ লক্ষ ৭৮ হাজার ১৭৩ কোটি টাকা ২৮টি রাজ্যের জন্য বরাদ্দ করল। এর মধ্যে ৮৯ হাজার ৮৬ কোটি প্রাক উৎসব অগ্রিম বরাদ্দ (advance release) হিসাবে জানানো হয়েছে অর্থমন্ত্রকের তরফে। এই উৎসবের মরশুমে (festive season) রাজ্যগুলির উন্নয়নমূলক কাজ জারি রাখার জন্য অগ্রিম হিসাবে বরাদ্দের কথা জানানো হল।

তবে এই বরাদ্দেও রাজ্যের প্রতি বঞ্চনার ছবিটা স্পষ্ট কেন্দ্রের তরফে। যেখানে বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের (Uttarpradesh) জন্য ৩১ হাজার কোটির বেশি বরাদ্দ হল সেখানে বাংলা পেল ১৩ হাজার ৪০৪ কোটি টাকা। ইতিমধ্যেই রাজ্য সরকার দুর্গোৎসবে ক্লাবগুলিকে খরচের জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করেছে। ৩৪০ কোটি টাকা এই বাবদ অনুদান দিয়েছে রাজ্য। সেখানে উৎসব শুরু হয়ে যাওয়ার পরে রাজ্য পেল ১৩ হাজার কোটি, যার মধ্যে রাজ্যের উন্নয়ন খাতের টাকাও রয়েছে।

[14:06, 1/10/2024] Shaoni Dutta:

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...