Wednesday, May 20, 2026

লক্ষ্য নারীর সুরক্ষা-ক্ষমতায়ন: বনগাঁ পুলিশের তরফে চালু ১০ প্রকল্প

Date:

Share post:

দেশের মধ্যে মহিলাদের জন্য নিরাপদতম শহর কলকাতা। পশ্চিমবঙ্গে মহিলাদের উপর হওয়া অপরাধের সংখ্যা খুবই কম। রাজ্য পুলিশ (Police) সদা সতর্ক। বিশেষ করে উৎসবের দিনগুলিতে। দেবী দুর্গার দশ হাতের ১০ অস্ত্রের নিরিখে নারী সুরক্ষা ও ক্ষমতায়নে দশটি প্রকল্প চালু করল বনগাঁ জেলা পুলিশ (Bongaon District Police)। রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেলে (X-Handle) সেই খবর জানানো হয়।

লেখা হয়েছে,
“দশভুজা
নিরীক্ষা
শক্তি
রক্ষাকবচ
জাগৃতি
বার্তা
নীতি-সততা
দৃষ্টি
প্রতিষ্ঠা
প্রগতি
সমতা
দশটি প্রকল্প। দশটি নাম। প্রকল্পগুলির সবক’টিরই মূল উদ্দেশ্য এক, নারীর সুরক্ষা, নারীর ক্ষমতায়ন। শারদোৎসবের মরশুমে বনগাঁ পুলিশের তরফে সম্প্রতি চালু করা হয়েছে অভিনব ‘দশভুজা’ প্রকল্প। সঙ্গের ভিডিও-য় রইল তারই কিছু ঝলক।”


এই পোস্ট এর সঙ্গে একটি ভিডিও শেয়ার করা হয়েছে বনগাঁ পুলিশের (Bongaon District Police) তরফ থেকে সেখানে দেখানো হয়েছে। এই দশটি প্রকল্পের মাধ্যমে কীভাবে মহিলাদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে। একই সঙ্গে যে কোন রকম হয়রানির মোকাবিলায় নারীরা পাশে পাচ্ছেন পুলিশকে। জেলার পুলিশের এই ভূমিকায় আশার আলো দেখছেন মহিলারা।







Related articles

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...

বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোট-পরবর্তী হিংসা এবং বিরোধীদের ‘সন্ত্রাসে’ আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূলের ‘ফ্যাক্ট...

তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি, ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! কেন এই রেকর্ড অস্বস্তি?

তীব্র দহনজ্বালায় পুড়ছে (kolkata temperature ) কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বুধবার বিকেলে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি...