Tuesday, March 24, 2026

৩৩ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় বললেন ক্যামেরুনিয়ান ডিফেন্ডার

Date:

Share post:

লিভারপুলে আর খেলবেন না, সেটা জানা গিয়েছিল এ বছরের মে মাসেই। মরসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা করেছিলেন জার্মানিতে জন্ম নেওয়া ক্যামেরুনের প্রাক্তন ফুটবলার জোয়েল মাতিপ। তবে লিভারপুলকে বিদায় জানালেও তিনি নতুন কোনও ক্লাব পাননি। অবশেষে ৩৩ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন ক্যামেরুনিয়ান ডিফেন্ডার।

২০০৯ সালে জার্মানির ক্লাব শালকে দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা মাতিপ ফ্রি ট্রান্সফারে লিভারপুলে নাম লেখান ২০১৬ সালে। টানা আট মৌসুম অ্যানফিল্ডের ক্লাবটিতে খেলে একটি করে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগসহ মোট ছয়টি শিরোপা জেতেন মাতিপ।২০২৩ সালের ডিসেম্বরে এসিএলের চোটে পড়ে মৌসুম শেষ হয়ে যায় তাঁর। এরপর এ বছরের মে মাসে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন তিনি। মাতিপের পেশাদার ফুটবলকে বিদায় জানানো নিয়ে লিভারপুল তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে লিভারপুল লিখেছে, ‘২০১৬ সালে শালকে ০৪ থেকে ফ্রি ট্রান্সফারে এসে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের মূল খেলোয়াড়দের একজন ছিলেন মাতিপ। দলকে চ্যাম্পিয়নস লিগে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৯ সালে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতাতেও দারুণ ভূমিকা ছিল তাঁর। লিভারপুলে সবাই জোয়েল আর তাঁর পরিবারের সুন্দর ভবিষ্যৎ আশা করে।’

লিভারপুলের হয়ে আট মরসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২০০–এর বেশি ম্যাচ খেলে মাতিপ ১১টি গোল করেছেন, সহায়তা করেছেন সতীর্থদের ৬টি গোলে। চোটজর্জর পেশাদার ক্যারিয়ারে ক্যামেরুনের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন মাতিপ।









Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...