Tuesday, March 3, 2026

দলের অনুমতি না নিয়েই জলপাইগুড়ির অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক ডা: প্রদীপ!

Date:

Share post:

সুখেন্দুশেখর রায়, জহর সরকারের পরে এবার আর জি করের ঘটনা নিয়ে প্রকাশ্যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে শামিল তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা চিকিৎসক প্রদীপকুমার বর্মার (Padip Kumar Barma) কথায়, “বিবেকের তাড়না থেকেই এখানে আসা। আমাদের মেয়ের বয়সী একটি মেয়ের সঙ্গে যে জঘন্য কাণ্ড ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছি আমরা।” তিনি স্পষ্ট জানান, এ বিষয়ে দলের অনুমতি নেননি।

পেশায় চিকিৎসক প্রদীপ বর্মা শুক্রবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনশন মঞ্চে দীর্ঘদিন বসে ছিলেন। রবিবার, ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হন। জলপাইগুড়ির বিধায়ক (TMC MLA) বলেন, সামাজিক দায়িত্ব ও রাজনৈতিক কর্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। চিকিৎসক সত্তা থেকেই এখানে এসেছি। স্পষ্ট করেন দলের অনুমতি নেননি তিনি।

এর আগে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায় ও জহর সরকার আরজি কর কাণ্ডের প্রতিবাদে শামিল হন। সেক্ষেত্রেও তাঁরা দলের অনুমতি নেয়নি। তবে যেখানে জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি সরকার মেনে নিয়েছে এবং আর জি করের ঘটনার তীব্র নিন্দা-ধিক্কার জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, সেখানে দলীয় বিধায়ক হয়ে কীসের ভিত্তিতে প্রদীপ বর্মা অনশনে অংশ নিলেন- তা স্পষ্ট নয়। এ বিষয়ে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

spot_img

Related articles

পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি! আতঙ্কিত স্থানীয়রা  

ভেঙে পড়ল পার্কস্ট্রিটের ১৫০ বছরের পুরনো বাড়ি। বাড়ি ফাঁকা থাকার দরুণ বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।...

দোলের রংবাজিতে মহানগরী জুড়ে কড়া নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পুলিশ পিকেট

রঙিন উৎসবে (Dol Yatra) অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় পুলিশ...

শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস-গৌর পূর্ণিমার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, নবদ্বীপ এখন ‘হেরিটেজ টাউন’ 

আজ দোল। রঙের উৎসব। এটি কেবল রঙের খেলা নয়, বরং অশুভ শক্তির বিনাশ আর সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য...

সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালালো ইরানি ড্রোন! ভয়ংকর প্রত্যাঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের

রিয়াধের মার্কিন দূতাবাসে (US embassy in Riyadh) ইরানের ড্রোন হামলা, ভাইরাল জ্বলন্ত দূতাবাসের ছবি - ভিডিও (সত্যতা যাচাই...