Friday, April 24, 2026

মোদির ‘নয়া ভারত’: গৌরী লঙ্কেশের খুনে জামিন পাওয়া অভিযুক্তদের গেরুয়া সম্বর্ধনা

Date:

Share post:

জামিন পাওয়া গৌরী লঙ্কেশের (Gouri Lankesh) খুনে অভিযুক্তদের গেরুয়া সম্বর্ধনা দেওয়া হল বেঙ্গালুরুতে। মোদির নতুন ভারতে এর আগে ধর্ষকদের মুক্তি পাওয়ার পর মালা পরিয়ে বরণ, হত্যাকারীদের সংবর্ধনা, সিরিয়াল খুনি-ধর্ষককে বারবার প্যারোলে মুক্তি দিয়ে সম্বর্ধনার ছবি দেখা গিয়েছে। এবার সাংবাদিক গৌরী লঙ্কেশের খুনিদের গেরুয়া সংবর্ধনার ছবি প্রকাশ্যে।

আট অক্টোবর সাংবাদিক গৌরী (Gouri Lankesh) হত্যা মামলায় বিশেষ আদালতে জামিন পেয়েছেন পরশুরাম ওয়াগমোরে এবং মনোহর ইয়াদে। শনিবার সন্ধেয় হিন্দুত্ববাদী একটি সংস্থার পক্ষ থেকে তাঁদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এমনকী, ওই সংস্থা সদস্যদের ভারত মাতা কি জয় বলেও স্লোগান দিতে শোনা যায়। অভিযুক্তরা এরপরে কালিকা দেবী মন্দিরে গিয়ে শিবের পুজো দেন। ভাইরাল ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) দেখা গিয়েছে হিন্দুত্ববাদী নেতা উমেশ ভান্ডাল ওই দুই অভিযুক্ত খুনিকে মালা এবং শাল পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। এঁদের দাবি, দুই নিরাপরাধ নাকি লঙ্কেশের খুনে ৭ বছরের সাজা কেটেছেন।

5 সেপ্টেম্বর 2017, বেঙ্গালুরুতে নিজের বাড়িতে খুন হন বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশে। বাইকে করে এসে দুই ব্যক্তি তাঁকে খুন করে যায় বলে অভিযোগ। কর্নাটকের কংগ্রেস সরকার এই খুনে সিট গঠন করে। তারাই পরশুরাম এবং মনোহরকে গ্রেফতার করে। পরশুরাম শ্যুটার বলে অভিযুক্ত। এঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে। তার পরেও জামিন পেয়েছেন এই দুজন। শুধু তাই নয়, তাঁরা বেরোতেই বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছে। যা নিয়ে তীব্র সমালোচনার উঠেছে দেশজুড়ে। এর আগে বিলকিস বানুর ধর্ষকদেরও জেল থেকে বেরোতেই মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছিল। বিহারে গণপিটুনিতে হত্যাকারীদের ফুলের মালায় বরণ করা হয়। বলা হচ্ছে মোদির ‘নতুন ভারত’-এ ধর্ষক-খুনিদের জেলের বাইরে রাখা এবং তাঁদের সম্মান জানানোটাই গেরুয়া সংস্কৃতি।







Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...