Sunday, April 26, 2026

ঝুলেই রইল আনোয়ার আলির ভবিষ্যৎ, ফের পিছোল শুনানি

Date:

Share post:

আজও হল না । ঝুলেই রইল আনোয়ার আলির ভবিষ্যৎ। সোমবার এআইএফএফ-এর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভায় শুনানিতে আনোয়ার ইস্যুতে চূড়ান্ত রায় ঘোষণার কথা ছিল। কিন্তু সেই শুনানি ফের পিছিয়ে গেল। আগামী ২৩ অক্টোবর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে ১৯ অক্টোবরের আইএসএল-এর ডার্বিতে খেলতে কোনও সমস্যা হবে না লাল-হলুদের ডিফেন্ডারের।

ইস্টবেঙ্গলের আইনজীবী অনুপস্থিত থাকার জন্যই এদিনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর আনোয়ার ইস্যুতে শুনানি ছিল। সেই সময় ইস্টবেঙ্গলের আইনজীবী জানিয়েছিলেন, ৮ অক্টোবর তাঁর শিরদাঁড়ায় অস্ত্রোপচার হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁর পক্ষে দীর্ঘক্ষণ বসে থাকা সম্ভব নয়। তাই পরবর্তী শুনানি অন্তত চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। যদিও সেই সময় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ১৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ঘোষণা করে জানিয়েছিল, আর সময় বাড়ানো সম্ভব নয়। যদি কোনও পক্ষের আইনজীবী উপস্থিত থাকতে না পারেন, তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু এদিন ফের শুনানি পিছিয়ে দেওয়া হল!


Related articles

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...