Sunday, May 31, 2026

৪৮ ঘণ্টার প্রতীকী কর্মবিরতিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা, দুর্ভোগে রোগীরা

Date:

Share post:

একের পর এক সরকারি হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি একাধিক বেসরকারি হাসপাতালও নন-ইমার্জেন্সি পরিষেবা বন্ধ করার পথে হাঁটতে শুরু করেছে। অনশনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে শহরের একাধিক হাসপাতাল এই সিদ্ধান্ত নিয়েছে। রোগীরা যাতে পরিষেবা পান, তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে বলে চিকিৎসকরা দাবি করেছেন। সোমবার সকাল ছ’টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, ৪৮ ঘণ্টার প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে।

যদিও রোগী পরিষেবায় কোনও সমস্যা হবে না বলেই আশ্বস্ত করেছেন তাঁরা।বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণার সময় বলেছিলেন, জনগণের কথা ভেবে জরুরি ব্যবস্থা পুরোপুরি চালু থাকবে। কোনও রোগীর কোনও অসুবিধা হবে না। সাধারণ মানুষের কাছে আবেদন, যদি কখনও কোনও জরুরি অবস্থা হয়, তখন যে কোনও সময়ে হাসপাতালে যাবেন, চিকিৎসকেরা সব সময় সাহায্য করবেন।

এরই পাশাপাশি,আরজি কর হাসপাতালের খুনের ঘটনার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে, আদালত নির্দেশিত ৯০-৯৮ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। রাজ্য সরকারি ২৮টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই কাজ হয়েছে। রাজ্য জানিয়েছে, তারা পরিকাঠামোগত উন্নয়ন, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুযোগসুবিধা বৃদ্ধি এবং হাসপাতালগুলিতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করেছে।









Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...