Monday, April 6, 2026

বিতর্কে এমবাপে, উঠল ধর্ষণের অভিযোগ, মুখ খুললেন ফ্রান্স ফুটবলার

Date:

Share post:

বিতর্কে কিলিয়ান এমবাপে। ধর্ষণের অভিযোগ উঠল ফরাসি এই ফুটবলারের ওপর। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এমবাপে। অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন রিয়াল মাদ্রিদের এই ফুটবলার। এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

সম্প্রতি স্টকহোমে একটি ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে কিলিয়ান এমবাপের। সংবাদমাধ্যমে খবর, ধর্ষণের ঘটনাতেই ফরাসি লিগ কমিটির শুনানিতে গিয়েছিলেন এমবাপে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এমবাপে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সবটাই মিথ্যা খবর। পিএসজিতে আমার বেতন বাকি রয়েছে। সেই বিষয়েই কথা বলতে গিয়েছিলাম।”

এই নিয়ে মুখ খুলেছেন ফ্রান্সের কোচ দেশঁও। তাঁর মতে ফরাসি ফুটবল দলের অন্দরমহলের পরিবেশ খারাপ হচ্ছে। এই নিয়ে তিনি বলেন, “যে কেউ যা ইচ্ছা লিখতেই পারে। কিন্তু এমন কিছু লেখা উচিত নয় যাতে দলের অন্দরের পরিবেশ খারাপ হয়। এমবাপের নামে ধর্ষণের অভিযোগ আমাদের দলের পরিবেশ খারাপ করছে। এই বিতর্ক যত তাড়াতাড়ি সম্ভব শেষ হওয়া উচিত।”

আরও পড়ুন-শুরু ডার্বির টিকিট বিক্রি, কোথায় , কখন পাবেন বড় ম্যাচের টিকিট ? রইল আপডেট

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...