Wednesday, February 18, 2026

পাকিস্তানের সঙ্গে ‘হাগ ডিপ্লোম্যাসি’-র কোনও সম্ভাবনা আপাতত নেই, স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

Date:

Share post:

পাকিস্তানের সঙ্গে যে ‘হাগ ডিপ্লোম্যাসি’-র কোনও সম্ভাবনা আপাতত নেই, আকারে-ইঙ্গিতে তা আবারও স্পষ্ট করে দিলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(jayshankar)। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ডিনারে যোগ দেওয়ার আগে সৌজন্য সাক্ষাৎ করলেন। কিন্তু কোলাকুলি নয়, স্রেফ হ্যান্ডশেক!

দীর্ঘ ৯ বছর পর এ বার এসসিও সামিটে যোগ দিতে মঙ্গলবার পাকিস্তানে পা রাখলেন জয়শঙ্কর। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান একাধিক পাক আধিকারিক। আজ, বুধবার থেকে শুরু হচ্ছে দু’দিনের সামিট। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি পার্শ্ববৈঠকেও অংশ নেওয়ার জয়শঙ্করের। তবে সেই তালিকায় পাকিস্তানের (pakistan) নাম নেই। যার মানে, পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে না ভারতের।
শরিফ এবং জয়শংকরের সৌজন্য-সাক্ষাৎ হলেও কোনও দ্বিপাক্ষিক বৈঠক যে হবে না সেটা স্পষ্ট করে দিয়েছে নয়াদিল্লি। ভারত বা পাকিস্তান কারও তরফেই দ্বিপাক্ষিক বৈঠকে আগ্রহ দেখানো হয়নি।
ভারত এবং পাকিস্তান ছাড়াও চিন, রাশিয়া, তাজাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান-সহ বেশ কয়েকটি দেশ এই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) সদস্য। এসসিও দেশগুলো ঘুরিয়ে ফিরিয়ে শীর্ষ বৈঠকের আয়োজন করে থাকে।









spot_img

Related articles

সম্মতিমূলক সম্পর্ক ভেঙে গেলেই ধর্ষণের মামলা গ্রহণযোগ্য না, পর্যবেক্ষণ হাইকোর্টের

পাঁচ বছর ধরে প্রাপ্তবয়স্ক দু’জনের সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ক ভেঙে গেলে বা বিয়ে না হলে ধর্ষণের মামলা (Rape...

IPAC -ED Case: সময় চাইল কেন্দ্রীয় এজেন্সি, সুপ্রিম আদালতে ফের পিছিয়ে গেল শুনানি

আইপ্যাক-ইডি মামলায় (IPAC -ED Case) ফের পিছিয়ে গেল সুপ্রিম শুনানি। বুধবার ইডির (ED)তরফে হলফনামা জমা দেওয়ার কথা ছিল।...

‘সামান্য’ মদ্যপানে ছাড় পাইলটদের! নয়া নিয়ম ডিজিসিএ-র

পাইলট দের মদ্যপান করা নিয়ে নতুন নিয়ম জানালো DGCA । এতদিন পর্যন্ত নিয়ম ছিল প্রি–ফ্লাইট ব্রেদ অ্যানালাইসার( Pre...

মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

রাজ্যে SIR আবহে অপ্রীতিকর ঘটনা এড়াতে মার্চের শুরুতেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বলে খবর। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত...