Wednesday, April 29, 2026

টেট দুর্নীতিতে প্রত্যক্ষ যোগ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর, ফের দাবি সিবিআইয়ের

Date:

Share post:

বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ‘গুরুত্বপূর্ণ’ নথি। যা যাচাই করে সিবিআইয়ের হাতে এসেছে নতুন তথ্য। সিবিআইয়ের দাবি , রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে টেট দুর্নীতির প্রত্যক্ষ যোগ রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরা করেন তদন্তকারীরা।

জানা গিয়েছে , গত জুন মাসে বিকাশ ভবনে টানা তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেই তল্লাশিতে বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি নথিপত্র উদ্ধার হয়। সেই উদ্ধার হওয়া নথিতে ছিল প্রাথমিক নিয়োগ পরীক্ষার (টেট) প্রার্থীদের তালিকা।

বিকাশ ভবন থেকে বাজেয়াপ্ত নথি ঘেঁটে জানা গিয়েছে পার্থ ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে। সেই তালিকা থেকে কয়েক জনের চাকরিও হয়। এ ছাড়াও, সিবিআইয়ের বাজেয়াপ্ত নথিতে প্রভাবশালী কয়েক জনের নাম পাওয়া গিয়েছে ।

শিক্ষা দফতরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি ২০২২ সালের ২৩ ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই। সেই গুদামে তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকেরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিকাশ ভবন থেকে বাজেয়াপ্ত করা নথি যাচাই করে উঠে এসেছে পার্থের নাম।

প্রসঙ্গত, প্রায় আড়াই বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে।









Related articles

সুষ্ঠু ভোটগ্রহণে এসে অশান্তি পাকাচ্ছেন বিজেপি প্রার্থী! শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ ভবানীপুরের ভোটারদের

সকাল থেকে শান্তিতেই ভোটগ্রহণ চলছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। পরিস্থিতি পরিদর্শন করেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়...

EVM বিভ্রাটের জের, ভোট দিতে পারলেন না চিরঞ্জিত

রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। বাংলার বিভিন্ন প্রান্তে মানুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে ইভিএম বিভ্রাটের শিকার হওয়ায় বুধবার...

দক্ষিণ চব্বিশ পরগণায় শান্তিপূর্ণ নির্বাচন: জানালেন সিইও মনোজ

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের ছবিটা স্পষ্ট করে দিলেন খোদ নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল। তা সত্ত্বেও...

ভোটারদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ

দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন চাঞ্চল্য ছড়ালো পানিহাটি বিধানসভার আগরপাড়া এলাকায়। বুধবার সকালে ভোট দিয়ে বেরোনোর পর নিজ নির্বাচনী...