Thursday, May 14, 2026

দিল্লির দূষণে হরিয়ানা-পঞ্জাবকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের, মুখ্যসচিবদের তলব

Date:

Share post:

রাজধানীর দূষণে গুরুত্বপূর্ণ ভূমিকা হরিয়ানা (Haryana) ও পঞ্জাবের (Punjab)। দুই প্রতিবেশী রাজ্যের কৃষকদের শুকনো ঘাস পোড়ানোর জেরে বিপর্যস্ত রাজধানীর পরিবেশ। সুপ্রিম কোর্ট (Supreme Court) এই নিয়ে দুই রাজ্যকে কড়া বার্তা দেওয়ার পরেও সচেতন হয়নি দুই রাজ্যই। উপরন্তু শষ্য়ের অবশিষ্ট পোড়ানোর ঘটনা বেড়ে যাওয়ার দুই রাজ্যের মুখ্যসচিবদের (Chief Secretary) তলব করল শীর্ষ আদালত।

তিন বছর আগে দূষণ পর্ষদ কৃষকদের ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো (stubble burning) নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা (Justice Abhay S Oka), বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লা, বিচারপতি অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এই দুই রাজ্য এখনও এই কাজ বন্ধে কোনও কাজই করেনি। কোনও কার্যপদ্ধতি (framework) তৈরিই হয়নি। এই মামলায় কোনও রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

বুধবার বিচারপতি ওকা বলেন, “আমরা দেখেছি যে হরিয়ানার হলফনামায় (affidavit) অনেক কিছু মানা হয়নি। পর্ষদকে ১৪ ধারার অধীনে রাজ্যের আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দিয়েছি। মুখ্যসচিব প্রসাদকে আগামী বুধবার শারীরিকভাবে উপস্থিত (আদালতে) থাকার নির্দেশ দিচ্ছি। রাজ্যের কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেই বিবৃতি দেবে পর্ষদ। আদালতে নির্দেশিকা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন মুখ্যসচিব।”

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...