Monday, May 11, 2026

স্বামীর মৃত্যুর ১৩ বছরের মাথায় গ্রেফতার কিষেণজির ‘সুজাতা’

Date:

Share post:

প্রায় এক যুগ ধরে পুলিশ জাল পেতে রেখেছিল। অবশেষে কুখ্যাত মাওবাদী নেতা কিষেণজির স্ত্রী পোথুলা কল্পনা ওরফে সুজাতাকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ (Telengana Police)। তেলেঙ্গানাতেই গোপন ডেরায় গা ঢাকা দিয়েছিলেন সুজাতা (Sujata)। তবে তাঁর পরিচয় শুধুমাত্র কিষেণজির স্ত্রী না, তিনি ছিলেন মাও নেত্রী। গুলি চালানোয় পারদর্শিতা, একাধিক অভিযানে নেতৃত্ব দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কিষেনজি ছিলেন মাওবাদী সংগঠনের পলিটব্যুরো সদস্য, আর তাঁর স্ত্রী ছিলেন সাউথ সাব-জোনাল ব্যুরোর ইনচার্জ।

সময়টা ২০০৭-০৮। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো কিছু জেলা হয়ে উঠেছিল মাওবাদীদের মুক্তাঞ্চল। লোধাশুলি থেকে জয়পুর, একের পর এক জঙ্গলে কিষেণজি দাপিয়ে বেড়িয়েছেন। প্রাণ গিয়েছে বহু নিরহ মানুষের। কাট টু ২০১১ সালের ২৪ নভেম্বর, ঝাড়খণ্ডের বুড়িশোলের জঙ্গলে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে গুলির লড়াইতে মারা যান তিনি। আর সেই ঘটনার ১৩ বছরের মাথায় তেলেঙ্গানা পুলিশের (Police) কাছে সুজাতার গ্রেফতারি যেন একটি মাওবাদী পরিবারের বৃত্তে ইতি ঘটাল।









Related articles

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...