Friday, May 15, 2026

আর অন্ধ নয় বিচারব্যবস্থা, তলোয়ারের স্থানে সংবিধান! নয়ারূপে হাজির ‘লেডি জাস্টিস’

Date:

Share post:

ভারতের বিচারব্যবস্থা আর ‘অন্ধ’ নয়। এই বার্তা দিতেই বদলে গেল লেডি জাস্টিসের মূর্তি। এতদিন এই মূর্তিতে চোখে বাঁধা থাকত পট্টি। তবে এবার সেই মূর্তি পালটে গেল। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের জাজেস লাইব্রেরিতে বসেছে নতুন মূর্তি। সেই ‘লেডি জাস্টিসে’র মূর্তির চোখে আর বাঁধন নেই। মূর্তির হাত থেকে সরিয়ে নেওয়া হল তলোয়ারও। তার পরিবর্তে মূর্তির হাতে উঠল সংবিধান। বার্তা দেওয়া হল, শুধু শাস্তিপ্রদানই লক্ষ্য নয়, বরং সমাজে ন্যায় প্রতিষ্ঠার গুরুদায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ দেশের বিচারব্যবস্থা।

সূত্রের খবর, প্রধান বিচারপতির ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে সুপ্রিম কোর্টের বিচারকদের গ্রন্থাগারে নতুন মূর্তিটি রাখা হয়েছে। ঔপনিবেশিক রীতির গণ্ডি ছেড়ে বেরিয়ে আসা উচিত বলে মনে করেন প্রধান বিচারপতি। তাই যেভাবে ইন্ডিয়ান পেনাল কোডের বদলে ন্যায় সংহিতা চালু হয়েছে গোটা দেশে, এবার সেভাবেই বদলে ফেলা হল লেডি জাস্টিসের মূর্তিটিকেও। এছাড়াও মূর্তির হাতে তরোয়ালের পরিবর্তে সংবিধান রাখার ভাবনাও তাঁরই। তাঁর মতে, তরবারি আসলে হিংসার প্রতীক। কিন্তু আদালত সংবিধান অনুযায়ী বিচার করে থাকে। তবে পুরনো মূর্তির মতো নতুন মূর্তির হাতেও রয়েছে দাঁড়িপাল্লা।

আরও পড়ুন- দীর্ঘ টানাপড়নের পর ১৮ অক্টোবর শুরু উপাচার্য নিয়োগের ইন্টারভিউ

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...