Sunday, June 7, 2026

সুপ্রিম ধাক্কা পার্থর! ইডির মামলায় অধরা জামিন

Date:

Share post:

সুপ্রিম কোর্টেও ধাক্কা। নিয়োগ নিয়ে ইডির মামলায় জামিন অধরা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chantterjee)। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভুনিয়ার ডিভিশন বেঞ্চ (Division Bench) ইডিকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়। এক সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তার ভিত্তিতেই মামলার দিনক্ষণ চূড়ান্ত হবে। ফলে কালীপুজোর আগে পার্থর জামিন পাওয়া সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

নিয়োগ মামলায় ২০২২-এর ২২ জুলাই ED-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chantterjee)। ওই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তিনি। এদিন ইডির আইনজীবী এসভি রাজু এই জামিনের বিরোধিতা করে বক্তব্য জানাতে চান। এতে বড় দুর্নীতির মামলা বলে অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরেই ইডির কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট (Supreme Court)।

এদিকে বুধবারই বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ‘গুরুত্বপূর্ণ’ নথি। যা যাচাই করে সিবিআইয়ের হাতে এসেছে নতুন তথ্য। CBI-এর দাবি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে টেট দুর্নীতির প্রত্যক্ষ যোগ রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরা করেন তদন্তকারীরা।

গত জুন মাসে বিকাশ ভবনে টানা তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেই তল্লাশিতে বিকাশ ভবনের গুদাম থেকে বস্তাভর্তি নথিপত্র উদ্ধার হয়। সেই উদ্ধার হওয়া নথিতে ছিল প্রাথমিক নিয়োগ পরীক্ষার (TET) প্রার্থীদের তালিকা। বিকাশ ভবন থেকে বাজেয়াপ্ত নথি ঘেঁটে জানা গিয়েছে পার্থ ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে। সেই তালিকা থেকে কয়েক জনের চাকরিও হয়। এ ছাড়াও, সিবিআইয়ের বাজেয়াপ্ত নথিতে প্রভাবশালী কয়েক জনের নাম পাওয়া গিয়েছে।







Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...