Thursday, May 14, 2026

অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সির জন্য নয়া ফরমান পরিবহণ দফতরের

Date:

Share post:

অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সির ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে সামনে রেখে চালক ও আরোহীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিবহন দপ্তর নতুন নিয়মাবলী লাগু করেছে। এ ধরনের দ্বীচক্র যানে যাত্রী বহণ করতে গেলে অতি অবশ্যই পরিবহণ দফতরে বাণিজ্যিক গাড়ি হিসাবে নথিভুক্ত করাতে হবে বলে এক নির্দেশিকা জানানো হয়েছে। বাণিজ্যিক পারমিট এবং ফিটনেস সার্টিফিকেটও বাধ্যতামূলক করা হচ্ছে। পরিবহণ দফতরের বৈধ লাইসেন্স ছাড়া কেউ বাইক ট্যাক্সি চালাতে পারবেন না। বাইক চালক এবং আরোহীর মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক।

পরিবহন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী কলকাতায় প্রায় ১৫ হাজার বাইক চালক অ্যাপ নির্ভর সংস্থার সঙ্গে বাণিজ্যিক পরিবহণে যুক্ত। এ ছাড়াও আরও ১ লক্ষ ১০ হাজার বাইকচালক বিভিন্ন খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে যুক্ত। সবাইকে এই বাণিজ্যিক লাইসেন্স নিতে হবে।বাণিজ্যিক পরিষেবার সঙ্গে যুক্ত মোটরবাইক চালকদের আলাদা সিরিজের নম্বর দেওয়া হচ্ছে। নম্বর প্লেটের রং হবে হলুদ। ফলে বাণিজ্যিক কাজে ব্যবহৃত মোটরবাইকগুলিকে আলাদা করে চিহ্নিত করা সহজ হবে।









Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...