Friday, May 15, 2026

কুকুরে খুবলে খাচ্ছে লাশ! ইজরায়েলি সেনার হানায় মৃত হামাস প্রধান, ৪২ হাজার ছাড়াল মৃত্যু

Date:

Share post:

এ দৃশ্য দেখে চোখে জল ধরে রাখা যায় না। ইজরায়েলি সেনার হানায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজায়। এবার সেখানে শিউরে ওঠার মতো দৃশ্য চোখে পড়ল। ইজরায়েলের সেনার হামলায় মৃতদের দেহ খুবলে খাচ্ছে পথকুকুরেরা। একের পর এক রকেট হামলা। এদিকে নেতানিয়াহুর সেনাদের আক্রমণে মৃত্যু হয়েছে শীর্ষ হামাস প্রধান ইয়া সিনওয়ারের। ইসমাইল হানিয়ের পর হামাস তাঁকেই গোষ্ঠীর প্রধান করেছিল। ইজরায়েলি সেনা তাঁকে খতম করেছে বলে দাবি।

ইজরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধের জেরে শেষ হয়ে যাচ্ছে গাজা। উত্তর গাজার এমার্জেন্সি সার্ভিসের প্রধান ফারেস আফানা জানিয়েছেন, ‘কুকুরেরাও খাদ্যের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় ঘুরে ঘুরে লাশ খাচ্ছে ওরা। আমাদের জন্য দেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।’ প্যালেস্তাইনে সরকারি ভাবে নিহত হয়েছেন ৪২ হাজার ৪০৯ জন, যাঁদের মধ্যে বেশিরভাগই অসামরিক সাধারণ মানুষ। জখম হয়েছেন এক লক্ষেরও বেশি।

এদিকে মনে করা হচ্ছে, হামাস প্রধান সিনওয়ার যদি সত্যি মারা যায় তাহলে হামাসের কাছে তা বিরাট ধাক্কা হতে চলেছে। দক্ষিণ গাজায় রুটিন রেইড করছিল ইজরায়েল ডিফেন্স ফোর্স। তখন সিনওয়ার তাঁদের হাতে চলে আসে। খতম করা হয় তাঁকে।

অন্যদিকে সিনওয়ারের মৃত্যুর পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে এখন কে হবেন হামাস প্রধান। হামাস প্রধান ইসমাইল হানিয়ের মৃত্যুর পর তার জায়গা নিয়েছিল সিনওয়ার। কিন্তু অল্প সময়ের মধ্যেই আবার খালি হয়েছে হামাস প্রধানের পদ। সেই দায়িত্ব পাওয়ার দৌড়ে আছে একাধিক। মাহমুদ আল জাহার এবং মহম্মদ সিনওয়ার। হামাস গোষ্ঠীর শুরুর দিন থেকে যে সব নেতারা ছিল তাদের মধ্যে অন্যতম জাহার। হামাসের শক্তিবৃদ্ধির পিছনে এই নেতার বড় ভূমিকা রয়েছে। মহম্মদ সিনওয়ার হল মৃত ইয়া সিনওয়ারের ভাই। এই দুজন ছাড়াও আরও কয়েকজনের নাম উঠে আসছে। তারা হল মৌসা মারজৌক, মহম্মদ ডেইফ, খালিল আল হায়া, খালেদ মাসাল।

আরও পড়ুন- হাসপাতালের নিরাপত্তা এবং রাত্তিরের সাথী প্রকল্পের অগ্রগতি নিয়ে নবান্নে বৈঠক মুখ্যসচিবের

 

 

Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...