Tuesday, May 19, 2026

এক লাফে জরুরি ওষুধের দাম ৫০ শতাংশ বাড়াল কেন্দ্র!

Date:

Share post:

ফের এক জনবিরোধী সিদ্ধান্ত কেন্দ্রের। অ্যাজমা, টিবি, হাঁপানি, থ্যালাসেমিয়া, গ্লুকোমা সহ একাধিক জরুরি ওষুধের দাম এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ বাড়াল মোদি সরকার (Modi Government)। চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে মানুষের উন্নয়নের স্বার্থে কোনও পদক্ষেপই করছে না তার প্রমাণ মিলল এনডিএ নেতৃত্বাধীন বিজেপি (BJP) সরকারের নয়া সিদ্ধান্তে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা এবং ইন্ডিয়া জোটের সরব হওয়ার কারণে স্বাস্থ্য বিমা-জীবন বিমার ক্ষেত্রে জিএসটি সংক্রান্ত ছাড়ের খবর মিললেও, ওষুধের জন্য দেশের আমজনতার খরচ বাড়তে চলেছে অনেকটাই।

ন্যাশানাল ফারমাসিউটিক্যাল প্রাইসিং অথারিটি (NFPA ) ওষুধের দাম বাড়ানোর বিষয়ে সম্মতি প্রকাশ করেছে বলে খবর। মেডিসিন কোম্পানিগুলো জানিয়েছে যে, ওষুধ তৈরি করতে যে উপাদান প্রয়োজন তার জন্য খরচ অনেকটা বেড়ে যাচ্ছে সেই কারণেই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত। কিন্তু সাধারণ মানুষের উপর এইভাবে চাপ সৃষ্টি করার কোনও যৌক্তিকতা নেই বলেই মনে করছে চিকিৎসক মহলের একাংশ। ভারতবর্ষের মতো দেশে হাঁপানি, হার্টের ওষুধ, সুগার কিংবা চোখের ওষুধের চাহিদা সবথেকে বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে পাইলোকারপাইন, অ্যাট্রোপিনের মতো ওষুধের দাম বাড়ানো বা থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য ব্যবহৃত ডিফেরক্সামিনের মূল্যবৃদ্ধি কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। এক্ষেত্রে চিকিৎসকদের তরফে সিদ্ধান্ত বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...