Wednesday, May 13, 2026

চলন্ত ট্রেনে যুবতীর ছবি তোলার চেষ্টা, বাধা দিয়ে আক্রান্ত সঙ্গী

Date:

Share post:

চলন্ত ট্রেনে যুবতীর ছবি তোলার চেষ্টা! বাধা দিতে গিয়ে মার খেতে হল সঙ্গীকে। এই ঘটনায় রবিবার রাতে শিয়ালদহ স্টেশন (Sealdah Station) থেকে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে রেলপুলিশ (জিআরপি)। যদিও তরুণীর অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করার সময়েও অভিযুক্তেরা তাঁকে “দেখে নেওয়ার” হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, জিআরপি আধিকারিকেরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার (Harassed) করেন বলেও অভিযোগ করেছেন ওই যুবতী।

অভিযোগকারিণীর কথায়, “ঢাকুরিয়া (Dhakuria) থেকে ট্রেনে উঠেছিলাম। পার্ক সার্কাস থেকে কয়েক জন যুবক ওঠেন। তাঁরা আমার ছবি তুলতে শুরু করেন। আমি প্রতিবাদ করি। ওরা বলেন, বেশ করেছি। রাগ সামলাতে না পেরে ওদের মধ্যে এক জনকে চড়় মারি। তখন ওরা একসাথে আমার বন্ধুকে ঘিরে ধরে মারতে শুরু করেন। চলন্ত ট্রেনে যাত্রীদের সামনেই এই ঘটনা ঘটে।”

এরপর ট্রেন শিয়ালদহ স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে জিআরপি (GRPF) আধিকারিকেরা অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেন। যদিও অভিযোগকারী তরুণীর বাবার অভিযোগ (Allegedly), জিআরপি থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁকে গ্রেফতার করার হুঁশিয়ারি দেওয়া হয়। তাঁর কথায়, “কর্তব্যরত জিআরপি আধিকারিকের সামনেই অভিযুক্তেরা আমার মেয়েকে হুমকি দিচ্ছিলেন। আমাকেই প্রথমে গ্রেফতার করার হুঁশিয়ারি দেন।”

এই প্রসঙ্গে শিয়ালদহ জিআরপির (GRPF) আইসি বাসুদেব মল্লিক বলেন, “আমাদের কাছে অভিযোগ দায়ের হয়েছে। আমরা তিন জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছি।”

আরও পড়ুন- ‘ডানা’ সতর্কতা: রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠক কেন্দ্রের


 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...