Wednesday, May 13, 2026

জ.ঙ্গি হামলায় র.ক্তাক্ত ভূস্বর্গ: চিকিৎসক-পরিযায়ী শ্রমিক-সহ মৃ.ত ৭, তীব্র নিন্দা ওমর আবদুল্লার

Date:

Share post:

ভোট মিটতে সরকার গঠন হওয়ার পরেই ফের রক্তাক্ত কাশ্মীর (Kashmir)। সোনমার্গের (Sonamarg) গান্ডারবাল জেলায় (Ganderbal) রবিবার সন্ধেয় এক নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ পথের কাছে নির্বিচারে গুলি চালাল জঙ্গিরা (Terrorist)। ঘটনায় ১ চিকিৎসক (Doctor) এবং ৬জন পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন। নিরাপত্তা বাহিনী গোটা এলাকাটি ঘিরে ফেলেছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

কাশ্মীরে ফের জঙ্গি (Terrotist) হামলার নিন্দায় সরব কাশ্মীরের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী (Chief Minister) ওমর আবদুল্লা (Omar Abdullah)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সোনমার্গে পরিযায়ী শ্রমিকদের উপর নৃশংস, কাপুরুষোচিত হামলার অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। আক্রান্তরা এলাকার একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প নির্মাণে কাজ করছিলেন। আমি নিরস্ত্র নিরীহ মানুষের উপর এই হামলার তীব্র নিন্দা জানাই এবং তাঁদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

নিহত ডাক্তার ও শ্রমিকরা সুড়ঙ্গের নির্মাণ প্রকল্পে কাজে যুক্ত ছিলেন। এই সুড়ঙ্গের মাধ্যমে গাগানির থেকে সোনামার্গ (Sonamarg) পর্যন্ত সংযোগ স্থাপন করা হচ্ছে। এতে কাশ্মীরের (Kashmir) যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে। আর সেখানে এভাবে নারকীয় হত্যাকাণ্ড চালাল জঙ্গিরা। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে লস্করের শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফন্ট্র (TRF)।

আরও পড়ুন- ডাক্তারদের অন্দোলনকে ‘ভরতনাট্যম’ বলে তীব্র কটাক্ষ সাংসদ অভিজিৎ


 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...