Saturday, April 4, 2026

কমল ভারতের পদকের সংখ্যা , কমনওয়েলথ গেমস থেকে ছেঁটে ফেলা হল একাধিক খেলা

Date:

Share post:

২০২৬ কমনওয়েলথ গেমসে পদকের সংখ্যা কমতে চলেছে ভারতের। শুনে অবাক হলেও, এটাই সত্যি। কারণ ২০২৬ কমনওয়েলথ গেমসে ছেঁটে ফেলা হচ্ছে একাধিক খেলাকে। বাজেট কমানোর কারণে বাঁদ দেওয়া হচ্ছে একাধিক খেলাকে। যার মধ্যে রয়েছে, হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, কুস্তি, ক্রিকেটের মতো একঝাঁক খেলা। আর সেই কারণেই কমতে চলেছে ভারতের পদকের সংখ্যাও।

এদিন প্রকাশিত হয়েছে কমনওয়েলথের গেমসের সূচি। যেখানে দেখা যাচ্ছে ২৩ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে ২ আগস্ট পর্যন্ত । আর সূচিতেই দেখা যাচ্ছে, গেমস থেকে বাদ পড়ার তালিকায় রয়েছে হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, কুস্তি, ক্রিকেট, স্কোয়াশের মতো একাধিক খেলা।

২০২৬ কমনওয়েলথ গেমস নিয়ে শুরু থেকেই চলছে বিতর্ক। বিপুল খরচের কারণে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। শেষ পর্যন্ত ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়া হয় গ্লাসগোকে। তবে প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিলেও প্রথম থেকেই বাজেট কমানোর পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিল গ্লাসগো । আর শেষ পর্যন্ত হল তাই। এই নিয়ে গ্লাসগো প্রশাসনের দাবি, এই প্রতিযোগিতা গুলো বাদ দিলে গোটা প্রতিযোগিতা আয়োজনের সময় কমবে এবং খরচও বাঁচবে। শেষ পর্যন্ত বাজেট কমাতে একাধিক খেলা ছেঁটে ফেলা হয়েছে গ্লাসগো কমনওয়েলথ গেমসে। মাত্র ১০টি খেলাকে রাখা হয়েছে প্রতিযোগিতায়।

আরও পড়ুন- বাবা হলেন সরফরাজ খান, সোশ্যাল মিডিয়ায় দিলেন নিজেই খুশির খবর


Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...