Thursday, May 14, 2026

নয়া নজির! স্বাস্থ্যসাথী কার্ডে জেলার হাসপাতালে প্রথম কিডনি প্রতিস্থাপন রাজ্যে

Date:

Share post:

নজির গড়ল দুর্গাপুরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। কলকাতার বাইরে এই প্রথম সফলভাবে হল কিডনি প্রতিস্থাপন। তাও আবার বিনা খরচায় স্বাস্থ্যসাথী কার্ডে!

আসানসোলের ডিসেরগড়ের ইলেকট্রিক মিস্ত্রি পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন। দুর্গাপুরের বিধাননগরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের তরফে তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এরপর তিনি যান দক্ষিণ ভারতে। চিকিৎসার জন্য। কিন্তু সেখানেও চিকিৎসকেরা পার্থ চট্টোপাধ্যায়কে একই কথা বলেন। হতাশ হয়ে ফিরে এসে দুর্গাপুরের বিধাননগরের দি মিশন হাসপাতালে তিনি পুনরায় চিকিৎসা শুরু করেন। পার্থ বাবুর বাবা উজ্জ্বল চট্টোপাধ্যায় তাঁর একটি কিডনি ছেলেকে দান করার সিদ্ধান্ত নেন। অবশেষে ১৫ সেপ্টেম্বর বাবার কিডনি ছেলের শরীরে সফল ভাবে প্রতিস্থাপন করা হয়। সাফল্য অর্জন করে হাসপাতাল।

দি মিশন হাসপাতালের চেয়ারম্যান ড. সত্যজিৎ বসু বলেন,”এই সাফল্যের পিছনে নেফ্রোলজি বিভাগের ডা. দীপক কুমার ও ডা. রবি রঞ্জন সৌ মন্ডল সহ হাসপাতালের সংশ্লিষ্ট সব বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সম্পূর্ণ সুস্থ রয়েছেন ছেলে এবং বাবা। এই কিডনি প্রতিস্থাপন হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। ছেলেকে কিডনি দান করে বাবা উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন,”হঠাৎ করে ছেলের কিডনির সমস্যা দেখা দেয়। ব্যয়বহুল এই চিকিৎসা স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া করাতেই পারতাম না”।

আরও পড়ুন- কমিটিতে ঢোকাই আসল! নবান্নের বৈঠকের পরে ট্রোলের মুখে জুনিয়র ডাক্তাররা

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...