Wednesday, May 13, 2026

বাতিল শিয়ালদহের সব লোকাল ট্রেন! ডানা সতর্কতায় রেল-নির্দেশিকায় বিভ্রান্তি

Date:

Share post:

ঘূর্ণিঝড় ডানার দাপটে ফের বদল রেলের সিদ্ধান্ত। প্রাথমিকভাবে পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায় দীর্ঘ সময় লোকাল ট্রেন (local train) বাতিলের ঘোষণা করা হয়। বুধবার সেই নির্দেশিকা সংশোধন করে সব লোকাল ট্রেন বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বাতিলের ঘোষণা করলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) কৌশিক মিত্র। পূর্ব রেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও একই নির্দেশিকা জারি করা হয়।

ভিডিও বার্তায় মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) কৌশিক মিত্র জানান বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ (Sealdah) স্টেশন থেকে কোনও লোকাল ট্রেন ছাড়বে না। অন্যদিকে হাসনাবাদ (Hasnabad) ও নামখানা (Namkhana) স্টেশন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কোনও ট্রেন শিয়ালদহের দিকে রওনা দেবে না। আগের ঘূর্ণিঝড় রেমালের সময়ও একইভাবে লোকাল ট্রেন (local train) পরিষেবা বন্ধ রেখেছিল পূর্ব রেল কর্তৃপক্ষ।

তবে প্রথমে উত্তর শাখার বেশির ভাগ অংশে ট্রেন চলার বার্তা দেওয়ার পরে ফের বাতিলের ঘোষণায় খানিকটা বিভ্রান্তি ছড়ায় যাত্রীদের মধ্যে। সেই সঙ্গে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহগামী বাকি ট্রেন কখন কোথায় চলবে বা চলবে না, তা নিয়ে কোনও বার্তা না দেওয়ায় বিভ্রান্ত ডেইলি প্যাসেঞ্জাররা (daily passenger)।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...