Tuesday, June 23, 2026

মরুশহরে Uber-এর উট সার্ভিস! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল কৌতুহল নেট দুনিয়ার

Date:

Share post:

ধরুন, আপনি বেড়াতে গিয়ে হারিয়ে গেলেন! আপনি কী করবেন? আমাদের মধ্যে বেশিরভাগই সম্ভবত উবরের (Uber) মতো একটি অ্যাপ খুলবেন এবং একটি গাড়ির আশা করবেন। কিন্তু আপনি যদি মরুভূমিতে (Desert) থাকতেন? আর যদি একটি গাড়ির পরিবর্তে, একটি উটকে (Camel) আপনার যাত্রা সঙ্গী হিসেবে দেখায়? অদ্ভূত শোনাচ্ছে? তবে সম্প্রতি এমনটাই ঘটেছে এক মহিলার ক্ষেত্রে। ভিডিও দেখা যাচ্ছে, মরুভূমিতে উবেরের মাধ্যমে উটে সওয়ারি বুক করছেন এক তরুণী (Woman)! (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) অর্ডারের কিছুক্ষণ পর এক ব্যক্তি উট নিয়ে হাজিরও! নিজেকে ‘উবের ক্যামেল ড্রাইভার’ হিসেবে পরিচয়ও দেন তিনি।

সোশ্যাল মিডিয়া (Socali Media) হল এমন একটি জায়গা যেখানে বিভিন্ন বিষয় বিভিন্ন ভাবে ভাইরাল হয় (Viral Video)। সম্প্রতি একটি বিষয় নিয়ে উত্তাল হয়েছে নেটদুনিয়া। সেই বিষয়টি হলো উবেরের উট সার্ভিস। সোশ্যাল মিডিয়া খুললেই এখন চোখে পড়ছে উবেরের নতুন এই উট সার্ভিস। ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করা ভিডিওতে (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) দেখা যায়, ওই তরুণী দুবাইয়ের মরুভূমিতে মধ্য দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন তিনি। সুবিশাল, সুবিস্তৃত মরুভূমিতে পথ হারিয়ে হঠাৎ করেই উবর অ্যাপ খুলে বসেন তিনি। অপ্রত্যাশিতভাবে ভ্রমণের বিকল্প হিসেবে ‘উবর ক্যামেল’ (Uber Camel) বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে যান তিনি। এই অপরিচিত পরিবহনটি বুক করার পরেই সেখানে বাহন নিয়ে হাজির ‘উবের ক্যামেল ড্রাইভার’।

ইতিমধ্যে ২ লক্ষরও বেশি নেট নাগরিক ভিডিওটি (Viral Video) শেয়ার করেছেন। তবে ঘটনাটি আদৌ দুবাইয়ের মরুভূমির কিনা, তা নিয়ে নেট নাগরিকদের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন। ভাইরাল ভিডিওর শুরুতে তরুণীর পিছনে দেখা যাচ্ছে একটি রাস্তা। সেটি দিয়ে গাড়ি যাতায়াতও করছে। তাঁদের মতে, নিজের ভিডিওকে ভাইরাল করার উদ্দেশেই এমনটা করেছেন ওই তরুণী। তবে অনেকের প্রশংসাও কুড়িয়েছে ভিডিওটি। রসিকতার সুরে এক নেট নাগরিক লিখেছেন, ‘নিরাপত্তার কারণে নম্বর প্লেটটি পরীক্ষা করা উচিত!’









Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...